Saturday, September 23, 2023

২৬ সেপ্টেম্বর ভিন্নরকম হরতালের ডাক!

আগামী ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার হরতাল। তবে এই হরতাল দেশের চিরচারিত হরতালের মতো সহিংস নয়। একেবারেই ভিন্ন রকম পদ্ধতিতে চলবে এই হরতাল। হরতাল আহ্বানকারীরা যাকে আখ্যা দিয়েছেন 'অহিংস' হরতাল হিসেবে। হরতালের ঘোষণায়ও বলা হয়েছে-এই হরতালে গাড়ি চলবে, দোকানপাটও খুলবে, দেওয়া হবে না কোনো বাধা। হবে না কোনো পিকেটিং বা মারামারি।

আগামী ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার হরতাল। তবে এই হরতাল দেশের চিরচারিত হরতালের মতো সহিংস নয়। একেবারেই ভিন্ন রকম পদ্ধতিতে চলবে এই হরতাল। হরতাল আহ্বানকারীরা যাকে আখ্যা দিয়েছেন 'অহিংস' হরতাল হিসেবে। হরতালের ঘোষণায়ও বলা হয়েছে-এই হরতালে গাড়ি চলবে, দোকানপাটও খুলবে, দেওয়া হবে না কোনো বাধা। হবে না কোনো পিকেটিং বা মারামারি।

হরতালের ঘোষণা দিয়ে ম ইনামুল হক বলেন, কোন ব্যক্তি বা দলের স্বার্থে নয়, আমরা জনগণের স্বার্থে, সুশাসনের প্রয়োজনে, জনগণের সংবিধান চাই ও জবাবদিহিতার সরকার চাই। আমরা ভোটকেন্দ্র দখলের, কালো আইনের, কালো টাকার নির্বাচন দূর করতে চাই। আমরা এই লক্ষ্যে ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী পূর্ণদিবস হরতাল ডাক দিয়েছি। একটি জাতীয় সরকারের অধীনে ভোটকেন্দ্র দখলমুক্ত নির্বাচনের দাবীতে আমাদের এই হরতাল অহিংস, প্রতিকী ও নৈতিক। আমরা আওয়ামী লীগ ও বিএনপিসহ সকল দলের গণতন্ত্রকামীদের এই হরতাল সমর্থন আহবান করছি। ভোট ডাকাত অবৈধ হাসিনা সরকারের বিদায়ের দাবীতে অন্যরা হরতাল দিলে আমরা সেই হরতালকে সমর্থন দেবো।

নিজের দলের অবস্থান ব্যাখা করে ম ইনামুল হক বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের স্পষ্ট কথা হলো ভোট ডাকাতির অবৈধ জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে শেখ হাসিনাকে এখুনি পদত্যাগ করতে হবে; জরুরী অবস্থা জারী করে ২০১১ সালের সংবিধানের পঞ্চদশ সংশোধনী স্থগিত করে, স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে ঐক্যমতের জাতীয় সরকার গঠন করতে হবে; রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে গণপ্রতিনিধিত্ব আইনের কালাকানুন ১২(৩)এ ধারা এবং ৯০বি(১)এ৩ ধারা বাতিল করে, জাতীয় সংসদ নির্বাচনকে 'লেভেল প্লেয়িং ফিল্ড' করতে হবে। এরপর রাষ্ট্র মেরামত কিভাবে হবে দলগুলি তাদের নির্বাচনী ইশতেহারে দেবে ও জয়ী হয়ে ইশতেহার অনুযায়ী রাষ্ট্র মেরামত করবে।

এর আগে গেল বছরের ২৫ ডিসেম্বর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে দলীয় প্রচারপত্র বিলি করার সময় সর্বজন বিপ্লবী দলের আহ্বায়ক ম ইনামুল হককে কৃষক লীগ কর্মীর মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মাঠে কোনো তৎপরতা না থাকলেও এ ঘটনায় আলোচনায় আসে বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক এই মহাপরিচালকের নেতৃত্বাধীন রাজনৈতিক সংগঠন সর্বজন বিপ্লবী দল।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: