Tuesday, September 5, 2023

গলায় মুলা ঝুলিয়ে অভিনব প্রতিবাদ

দেশে প্রথমবারের মত গলায় মুলা ঝুলিয়ে ও হাতে শিকল বেঁধে চাকরিতে আবেদনের সময়সীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় শহীদ মিনার আন্দোলনরত শিক্ষার্থীরা এই অভিনব প্রতিবাদের আয়োজন করে।

৩৫ চাকরি প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. শরিফুল হাসান শুভ বলেন, সংসদে বারবার এই দাবি উত্থাপনের পরও ৩৫ চাকরি প্রত্যাশীদের বৈষম্যের কোনো কুল কিনারা হচ্ছে না। আমরা সংশ্লিষ্টদের এমন প্রহসন মূলক আচরণ কারণে প্রতিবাদের ভাষা হিসেবে এই অভিনব পথ বেছে নিয়েছি।

শুভ আরও বলেন, দেশের লাখ লাখ শিক্ষার্থীর দাবি এটা। আমরা আপনাদের কাছে কোনো প্রণোদনা চাই না। ব্যাংক লোনের জন্য মর্টগেজ আমরা কোথায় পাবো? তাই আমরা চাকরিতে প্রবেশের বয়সসীমা আন্তর্জাতিক মানের করার দাবি জানাই।

তিনি আরও ২৪-২৫ বছর বয়সে একজন শিক্ষার্থী অনার্স-মাস্টার্স করার পর তাকে জব সেক্টরে সম্পূর্ণ ভিন্ন কাজ করতে হয়। যা তার অনার্স-মাস্টার্সের সাবজেক্টের সঙ্গে সামাঞ্জস্য নয়। তাই চাকরিতে একটা লেভেলে প্লেয়িং ফিল্ড করা দরকার। একটা ছেলে যখন ২৪ ও ২৭ বছর বয়সে পরীক্ষার হলে প্রবেশ করে তখন বিভিন্ন অভিজ্ঞতা অর্জনের করা একজন শিক্ষার্থীর হাতে থাকে ৩ বছর। আরেকজনের হাতে থাকে ৬ বছর। তখন চাকরিতে একটি ইম্বব্যালেন্স পরিস্থিতির সৃষ্টি হয়। এসব কারণেই আমরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি জানাই।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: