Showing posts with label লোডশেডিং. Show all posts
Showing posts with label লোডশেডিং. Show all posts

Monday, July 18, 2022

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় লোডশেডিং হবে (তালিকাসহ)

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় লোডশেডিং হবে (তালিকাসহ)

জ্বালানি তেলের খরচ সাশ্রয়ে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন স্থগিত রেখে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হতে যাচ্ছে।

মঙ্গলবার রাজধানীর কোন কোন এলাকায় কখন লোডশেডিং হবে তার তালিকা প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। সোমবার (১৮ জুলাই) ডিপিডিসির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।


তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন

লোডশেডিংয়ের শিডিউলে লেখা রয়েছে, ব্লক কালো এরিয়া লোডশেডিংয়ের এরিয়া নির্দেশ করে।

আরও পড়ুন: ভবিষ্যতের সংকট মোকাবিলায় লোডশেডিং: কামরুল ইসলাম

সেখানে আরও লেখা রয়েছে, লোড বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে আরোপিত লোড শেডিং কম/বেশি হতে পারে বিধায় হালনাগাদর তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসি'র ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

এদিকে লোডশেডিং কোথায় কখন হবে, এমন প্রশ্নের জবাবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকাশ দেওয়ান গণমাধ্যমকে বলেন, এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সময়সূচির সম্ভাব্য তালিকা ডিপিডিসির ওয়েবসাইটে পাওয়া যাবে। সেখান থেকেই জানা যাবে কখন কোথায় লোডশেডিং।

সোমবার (১৮ জুলাই) এক বৈঠকে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং

বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের জানান, সোমবার থেকেই ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থগিত করার পাশাপাশি মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হবে। এছাড়া লোকসান কমাতে সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একই সঙ্গে সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার পাশাপাশি সরকারি-বেসরকারি অফিস ভার্চুয়ালি করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এটি এখনও চূড়ান্ত হয়নি।