Showing posts with label তথ্য প্রযুক্তি. Show all posts
Showing posts with label তথ্য প্রযুক্তি. Show all posts

Wednesday, January 3, 2024

ভোটের ছুটির ভুয়া প্রজ্ঞাপন ঘুরছে ফেসবুকে

ভোটের ছুটির ভুয়া প্রজ্ঞাপন ঘুরছে ফেসবুকে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের ছুটি ঘোষণার একটি প্রজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে একটি চক্র। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া প্রজ্ঞাপনটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ভুয়া প্রজ্ঞাপনটিতে ছুটি ঘোষণার অবহেলাকারীদের আর্থিক জরিমানাসহ আইনি ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসানের সই দেখিয়ে প্রজ্ঞাপনটি ছড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেলে সময় সংবাদকে তিনি বলেন, 'এটি ভুয়া প্রজ্ঞাপন। সঠিক প্রজ্ঞাপনটি আমাদের ওয়েবসাইটে আছে।'

এদিকে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে গত ২৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি (রোববার) সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এর আগে ২৪ ডিসেম্বর ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

ইসির চিঠিতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি (রোববার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এ অবস্থায় ৭ জানুয়ারি (রোববার) সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Tuesday, December 26, 2023

অপ্রয়োজনীয় মেইল ঠেকাতে জিমেইলে নতুন সুবিধা

অপ্রয়োজনীয় মেইল ঠেকাতে জিমেইলে নতুন সুবিধা

ব্যবহারকারীদের বিভিন্ন প্রয়োজনে, কোনও প্রতিষ্ঠানের সেবা নেওয়ার জন্য তাদের ই-মেইল ঠিকানা ব্যবহার করতে হয়। এতে সেসব প্রতিষ্ঠানের পণ্য বা সেবার বিভিন্ন প্রচারণামূলক মেইল এসে জমা হতে থাকে। ফলে ইনবক্সে বিভিন্ন অপ্রয়োজনীয় মেইল জমা হয়। ফলে প্রয়োজনীয় মেইল পেতে সমস্যা হয়। এই সমস্যা থেকে বাঁচতে গুগল তার জিমেইল অ্যাপে 'আনসাবস্ক্রাইব' বাটন যুক্ত করেছে।

সাধারণত কোনও মেইল আনসাবস্ক্রাইব করতে হলে ই-মেইল ওপেন করার পর নিচের দিকে থাকা "আনসাবস্ক্রাইব" লিংকে ক্লিক করতে হয়। কিন্তু নতুন এই সুবিধা চালু হলে ই-মেইলের উপরেই 'আনসাবস্ক্রাইব' বাটন দেখা যাবে। সেই বাটনে ক্লিক করলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেক ব্যবহারকারীর নিবন্ধিত ই-মেইলটি বাতিল হয়ে যাবে। ফলে এর পর থেকে ব্যবহারকারীর ইনবক্সে সেই প্রতিষ্ঠানের কোনও মেইল আর আসবে না।

তবে নতুন এই সুবিধাটি আপাতত শুধু আইওএস অ্যাপে যুক্ত করা হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুবিধাটি এখনও চালু করেনি গুগল। কবে নাগাদ চালু সেই তথ্যও এখন পর্যন্ত জানা যায়নি।

Thursday, November 9, 2023

মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে দুর্ঘটনা

মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে দুর্ঘটনা

পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উপরে  অবস্থিত আন্তর্জাতিক স্পেস স্টেশন। পৃথীবির বিভিন্ন দেশের সমন্বয়ে স্পেশ গবেষণার অংশ হিসাবে তৈরি করা হয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশন।  

এই স্টেশনে দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা চালান নভোচারীরা।  ভারতীয় গণমাধ্যম আজতাক বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ঘটে গেছে বড়সড় দুর্ঘটনা।

প্রতিবেদন বলছে, রাশিয়ান মডিউল ফুটো হয়ে গেছে। আর তা দিয়ে বেরিয়ে যাচ্ছে অ্যামোনিয়া গ্যাস। এখন প্রশ্ন উঠছে, এই বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে এল কী করে?

Tuesday, October 31, 2023

মৃত্যুর সময় মস্তিষ্কে কী ধরনের অনুভূতি হয়, গবেষণায় যা জানা গেল

মৃত্যুর সময় মস্তিষ্কে কী ধরনের অনুভূতি হয়, গবেষণায় যা জানা গেল

মৃত্যুর ঠিক আগের এবং পরের মুহূর্তে মস্তিষ্কের ভেতরে আসলে কী ঘটে, মৃত্যুকালীন সময়ে কেমন অনুভূতি হয়, এমন প্রশ্নের উত্তর খুঁজেছেন অনেকেই। তবে এর সঠিক উত্তর পাওয়া কঠিন কারণ মুমূর্ষু ব্যক্তি সাধারণত তাদের মৃত্যুকালীন অভিজ্ঞতার প্রকৃতি পুরোপুরি স্মরণ করতে পারেন না। এই বিষয়ে ধর্মে অনেক ব্যাখ্যা থাকলেও বিজ্ঞানীদের রয়েছে নিজস্ব বিশ্লেষণ। তারা মস্তিষ্কের জীবন থেকে মৃত্যু এই প্রক্রিয়াটি আরও ভালভাবে বোঝার জন্য কিছু পদক্ষেপ নিয়েছেন। সম্প্রতি মৃত্যুর পথযাত্রী এক ব্যক্তির মস্তিষ্ক পর্যবেক্ষণের মাধ্যমে এটি সম্ভবপর হয়েছে। ওই ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা বিনিময় করতে পেরেছেন।

১৪ সেপ্টেম্বর রিসাসিটেশন জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কয়েকজন কার্ডিয়াক অ্যারেস্ট আক্রান্ত ব্যক্তির হৃৎযন্ত্রের স্পন্দন এক ঘণ্টা বন্ধ থাকার পরেও তাদের মস্তিষ্কে উদ্ভুত রকমের হাজারো কার্যকলাপ দেখা গেছে।বিজ্ঞানীরা জানিয়েছেন, মস্তিষ্ক পুরোপুরি মারা যেতে কয়েক ঘণ্টা সময় নেয়। মস্তিষ্ক মরে যাওয়ার সময় চোখের সামনে অতীত জীবনের ঝলক সামনে আসতে পারে। এদের কেউ কেউ বেঁচে ফিরে তাদের অনুভূতি বিনিময় করেন। তাদের একজন একটি উদ্দীপনামূলক অডিও শনাক্ত করতে পেরেছিলেন যা ডাক্তাররা তাদের পুনরুজ্জীবিত করার চেষ্টার সময় বাজিয়েছিলেন।

তারা বলেন, মৃত্যু পথযাত্রীরা একধরনের আনন্দময় অনুভূতির মধ্যে দিয়ে যান। ৫৬৭ জন রোগীর ওপর চালানো পরীক্ষায় বেঁচে ফেরেন মাত্র ৫৩ জন। নিউইয়র্ক ল্যাগন হেলথের মেডিসিনের অধ্যাপক স্যাম পারনিয়া বলেন, এদের ৪০ শতাংশ তাদের চারপাশে যেসব ঘটছে তা অনুধাবন করতে পারেন তবে তা স্মৃতিতে রাখতে পারেন না। ২০ শতাংশ তাদের মৃত্যুকালীন অনুভূতি কিছু পরিমাণে স্মরণ করতে পারেন। অন্যরা মনে করেন, ওই সময় মস্তিষ্কে তাদের সারাজীবনের কর্মকাণ্ডের এক ধরনের মূল্যায়ণ ঘটে। তাদের অতীত চোখের সামনে ভেসে উঠে।

তিনি আরও বলেন, আমরা দেখেছি যে মৃত্যুপথযাত্রীর কানে কয়েকটি সহজ শব্দ শোনালে তারা সেগুলো শিখতেও পারেন।

Sunday, October 29, 2023

২ দিন ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হবে

২ দিন ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হবে

কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল আপগ্রেডেশন কাজের জন্য দুই দিনে ২০ ঘণ্টা আংশিক সংযোগ বিচ্ছিন্ন থাকবে সি-মি-উই ৪। এজন্য আগামী ৩১ অক্টোবর ও ২ নভেম্বর প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হবে।

রোববার (২৯ অক্টোবর) জারি করা বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ২ নভেম্বরও একই সময়ে ইন্টারনেট সেবায় এই বিঘ্ন ঘটতে পারে।

তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি কাজ চালিয়ে যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপগ্রেডেশন সম্পন্ন হওয়ার পর প্রথম সাবমেরিন ক্যাবলের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

Tuesday, October 10, 2023

জলের দামে কিনুন OnePlus 11R! সেরা ডিল Flipkart-এ

জলের দামে কিনুন OnePlus 11R! সেরা ডিল Flipkart-এ

 OnePlus 11R-এ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

বছরের শুরুতে লঞ্চ হওয়া OnePlus 11R-এর 16GB Smash + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের লঞ্চ মূল্য 44,999 টাকা। সেল উপলক্ষ্যে রয়েছে বিরাট ছাড়।

শুরু হয়ে গিয়েছে Flipkart Enormous Billion Days Deal 2023। আর সেল উপলক্ষ্যে জলের দামে নিন OnePlus 11R । ৮ই অক্টোবর থেকে শুরু হয়েছে এই সেল। পাশাপাশি শুরু হয়েছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলও । উভয় প্ল্যাটফর্মে ইলেকট্রনিক আইটেম এবং অন্যান্য পণ্যের উপর বিশাল ছাড়ের ঘোষণা করা হয়েছে।

বছরের শুরুতে লঞ্চ হওয়া OnePlus 11R-এর 16GB Smash + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের লঞ্চ মূল্য ছিল 44,999 টাকা। ফোনটির 8GB Slam + 256GB ভেরিয়েন্টের দাম ছিল 39,999 টাকা। Flipkart Huge Billion Days Deal 2023-এ OnePlus 11R মডেলটি পাবেন মাত্র 34,999 টাকায়। OnePlus 11R দুটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে - Sonic Dark এবং Cosmic Silver। এটি OnePlus 10R 5G এর আপগ্রেড ভার্সন।

স্পেসিফিকেশন কথা বললে, OnePlus 11R-এ মডেলে রয়েছে 6.74 ইঞ্চি ফুল-এইচডি + (2772×1240) কার্ভড AMOLED ডিসপ্লে।

OnePlus 11R-এ Qualcomm-এর Snapdragon 8+ Gen 1 5G প্রসেসর রয়েছে, যার সঙ্গে 16GB পর্যন্ত Smash দেওয়া হয়েছে। ফোনটিতে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে 5,000mAh ব্যাটারি, যেটি 100W SUPERVOOC S ফ্ল্যাশ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি 5G, 4G, Wi-Fi, Bluetooth 5.3, NFC এবং GPS সাপোর্ট রয়েছে।

ক্যামেরা বিষয়ে বলতে গেলে OnePlus 11R-এ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনে রয়েছে 50-মেগাপিক্সেল Sony IMX890 সেন্সর। এছাড়াও ফোনটিতে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা । সেলফির জন্য এই ফোনে রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Saturday, September 23, 2023

হোয়াটসঅ্যাপে পাঠানো ম্যাসেজ যেভাবে এডিট করবেন

হোয়াটসঅ্যাপে পাঠানো ম্যাসেজ যেভাবে এডিট করবেন

হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে কথোপকথনের সময় আমরা অনেকক্ষেত্রে ভুল বার্তা বা ভুল বানানে ম্যাসেজ পাঠিয়ে ফেলি। অথবা এমন কোনো অনাকাঙ্খিত কথা লিখে পাঠাই যে পরে মনে হয় যে এভাবে কথাটি বলা উচিত হয়নি। এক্ষেত্রে আপনি চাইলে পাঠানো ম্যাসেজটি পুনরায় এডিট বা সংশোধন করার সুযোগ পাবেন।

চলতি বছরের মে'র শেষ দিকে প্রথমে হোয়াটসঅ্যাপে এমন সুবিধা চালু করে মেটা। কিন্তু সেসময় সব ব্যবহারকারী এই সুবিধা ব্যবহারের সুযোগ পায়নি। এখন প্রায় সব ব্যবহারকারী এই ফিচার ব্যবহার করতে পারছেন।

যেভাবে পাঠানো ম্যাসেজ এডিট করবেন :

হোয়াটসঅ্যাপে পাঠানো ম্যাসেজ এডিট করতে চাইলে ম্যাসেজের ডানপাশে নিম্নমুখী ত্রিকোণা আইকনে ক্লিক করলে রিপলাই, রিয়েক্ট, ফরোয়ার্ড অপশনের পাশাপাশি দেখতে পাবেন এডিট অপশন। সেখানে ক্লিক করলেই একটি নতুন পপআপ উইন্ডো প্রদর্শন করবে। সেখান থেকেই ম্যাসেজ এডিট বা সংশোধন করে পুনরায় সেন্ড করা যাবে। তবে কোনো ম্যাসেজ পাঠানোর পর ১৫ মিনিটের মধ্যে এডিট বা পরিবর্তন করার সুবিধা পাওয়া যাবে। এরপর আর ওই ম্যাসেজে এডিট অপশন শো করবে না।

এদিকে হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম ও সিগন্যালে অনেকদিন ধরেই বার্তা সংশোধনের সুযোগ রয়েছে। এমনকি টুইটারে পেইড ইউজারদের জন্য বার্তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে টেলিগ্রামে ৪৮ ঘণ্টার মধ্যে বার্তা সংশোধনের সুযোগ রাখা হয়েছে।

Friday, September 15, 2023

ভিনগ্রহেও কি আছে প্রাণের অস্তিত্ব! যা জানাল নাসা

ভিনগ্রহেও কি আছে প্রাণের অস্তিত্ব! যা জানাল নাসা

আন আইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট তথা ইউএফও নিয়ে গবেষণার দীর্ঘ প্রতীক্ষিত ফলাফল প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নাসার সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

ভিনগ্রহের জীব বা এলিয়েন আছে কিনা, সেটা নিয়ে মানুষের কৌতূহল নতুন নয়। সম্প্রতি সেই কৌতূহল বেড়ে যায়। কারণ বিজ্ঞানীদের একাংশ দাবি করেন, পৃথিবীতে ভিনগ্রহের প্রাণীরা এসেছে।

এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের আকাশে দ্রুতবেগে উড়ন্ত অজ্ঞাত অনেক বস্তু দেখার ঘটনা বেড়ে যায়। এ নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়।

নাসার গবেষণা নিয়ে নানা গুজবের কথা সারা বিশ্বে প্রচলিত। অনেকে এমনও দাবি করেন, যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অঞ্চলে নাকি ভিনগ্রহের প্রাণীরা বাস করে। এ নিয়ে সম্প্রতি বিশদ গবেষণার ঘোষণা দেয় নাসা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সেই গবেষণারই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

আকাশে যেসব উড়ন্ত বস্তু দেখা যায় সেগুলোকে প্রায়ই আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট তথা ইউএফও বা আনআইডেন্টিফায়েড অ্যানোমেলাস ফেনোমেনা তথা ইউএপি বলে ডাকা হয়।

নাসা বলছে, আকাশে দেখা গেছে এমন বেশিরভাগ ইউএফও সম্পর্কে ব্যাখ্যা পাওয়া গেছে। তবে এমন কিছু বস্তু আছে যা মানুষের তৈরি বা প্রাকৃতিক ঘটনা।

ইউএফও গবেষণা রিপোর্টে নাসা জানিয়েছে, আকাশে যদি এমন কোনো বস্তুর দেখা পাওয়া যায় যা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না, তাহলে সেই বস্তুটিকে সঙ্গে সঙ্গেই ভিনগ্রহের প্রাণীদের মহাকাশযান বলে দেয়া যাবে না। সেটি অন্য কিছুও হতে পারে।

তবে একইসঙ্গে নাসা এও বলছে, প্রাণের অস্তিত্ব সৌরজগতেই সীমাবদ্ধ নেই। সৌরজগতের বাইরেও প্রাণ থাকতেই পারে। কিন্তু এ বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এতদিন আকাশে অজ্ঞাত কোনো অজ্ঞাত বস্তু দেখলে 'আন আইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট' বা ইউএফও বলত নাসা। কিন্তু এখন বলা হচ্ছে 'আই আইডেন্টিফায়েড অ্যানোম্যালাস ফেনোমেনা'।

নাসার পক্ষ থেকে বলা হয়েছে, 'এখন নাসার যে মহাকাশ অভিযান চলছে বা যে অভিযানগুলোর পরিকল্পনা করা হচ্ছে, সেই অভিযানগুলোর ক্ষেত্রে একটু বদল আনা হচ্ছে। চাঁদ বা অন্যান্য উপগ্রহ কীভাবে সৃষ্টি হয়েছে, সেটা খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।'

নাসার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মহাকাশ অভিযান ও গবেষণার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেয়া হচ্ছে। ভিনগ্রহের জীব সত্যিই আছে কিনা, সে ব্যাপারেও গবেষণা চলছে। এর জন্য বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রের সাহায্য নেয়া হচ্ছে। যাবতীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। এই তথ্যের উপরেই গবেষণার ফল নির্ভর করছে।

ইউএফও বা ভিনগ্রহী যানের অস্তিত্ব আছে কিনা তা খতিয়ে দেখতে গত বছরের জুন মাসে গবেষণা শুরু করে নাসা। এক ঘোষণায় সংস্থাটি জানায়, তারা অজ্ঞাত উড়ন্ত বস্তু নিয়ে (আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টস) পরীক্ষা-নিরীক্ষা করবে। এজন্য একটি স্বাধীন গবেষণা দলও গঠন করা হয়েছে।

স্পেস ডটকমের প্রতিবেদনে জানা যায়, জ্যোতির্বিজ্ঞানী ডেভিড স্পারগেলের নেতৃত্বে ১৬ জন বিজ্ঞানী, পাইলট ও ডেটা বিশেষজ্ঞের সমন্বয়ে ২০২২ সালে নাসার ইউএফও গবেষণার একটি দল গঠিত হয়। এরপর চলতি বছরের ৩১ মে ইউএফও নিয়ে প্রথমবার উন্মুক্ত সংলাপের আয়োজন করে নাসা।

সংলাপে জানা যায়, গত এক বছরে ৮০০ ঘটনা বিচার-বিশ্লেষণ করেছেন তারা। তবে এখনো এলিয়েন বা ভীনগ্রহের কোনো বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব এখনও পাওয়া যায়নি। তবে ভিন্ন গ্রহবাসীদের থাকার সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যাচ্ছে না। আর এ বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজন উচ্চ-ক্ষমতাসম্পন্ন গবেষণা সরঞ্জাম।

Monday, August 28, 2023

কুড়িগ্রামে ভ্রাম্যমাণ সোলার পাম্পে ভাগ্য খুলছে চরবাসীর

কুড়িগ্রামে ভ্রাম্যমাণ সোলার পাম্পে ভাগ্য খুলছে চরবাসীর

কুড়িগ্রামের নদী বিধৌত চরাঞ্চলে ভ্রাম্যমাণ সোলার পাম্পের মাধ্যমে সেচ ব্যবস্থা চালু করে কৃষকের ভাগ্য বদলের চেষ্টা করছে আরডিএ (পল্লী উন্নয়ন একাডেমি)। সরকারি অর্থায়ণে কৃষকরের দ্বারপ্রান্তে পাওয়া ভ্রাম্যমাণ সোলার পাম্পের সেচে কম খরচে ফসল ঘরে তুলতে পেরে চাষিদের মনে স্বস্তি ফিরেছে।

বন্যা খরা প্রকৃতির সাথে যুদ্ধে করে চলা এখানকার কৃষকরা ছিল শ্যালো মেশিনের সেচ পাম্পের উপর নির্ভর। শ্যালো মেশিনে জ্বালানি ডিজেলের দাম বৃদ্ধি ও যান্ত্রিক ভোগান্তি না থাকায় কম খরচে ফসল ঘরে তুলতে পেরে খুশি চরাঞ্চলের কৃষকরা।

জানা গেছে, চিলমারীর সদর ইউনিয়নের বজরাদিয়ার খাতা গ্রামে কৃষকের ক্ষেতে পানি দিতে ছুটে বেড়াচ্ছে ভ্রাম্যমাণ সোলার সেচ পাম্প।ওই এলাকার প্রায় ১৫ শ কৃষকের ধান ও ফসলের ক্ষেতের সেচের জন্য নির্ভরযোগ্য হয়ে উঠেছে ভ্রাম্যমান সোলার পাম্পটি। লোহার এঙ্গেলের উপর বিশেষ কায়দায় স্থাপন করা হয়েছে ৮টি সোলার প্যানেল। ব্যাটারিবিহীন একটি কনভার্টার সাহায্যে বৈদ্যুতিক মটর সেট করে প্লাস্টিকের পাইপ দিয়ে নদী নালা খাল বিল থেকে সহজে পানি পাচ্ছেন কৃষকেরা। পরিবহনের ঝামেলা এড়াতে চাকা লাগিয়ে বানানো এই ভ্রাম্যমাণ সোলার প্যানেলের সেচ পাম্প যাচ্ছে কৃষকের ক্ষেতের কাছে।খুব সহজে হাতের কাছে এমন সেচ ব্যবস্থা পেয়ে আশার আলো বুনছেন কৃষকরা।

কথা হয় বজরাদিয়ার খাতা গ্রামের মো. হারুন রশীদ নামের এক কৃষকের সাথে তিনি  বলেন,সোলার সেচ পাম্প কম খরচে ফসল ঘরে তুলতে পেরে আমরা অনেক খুশি। কেননা শ্যালো ইঞ্জিন সেচ পাম্পে এক বিঘা ধানের জমিতে প্রায় ৮-৯ হাজার টাকা খরচ হতো সেখানে ৪৫০০ টাকায় আমরা ফসলে পানির কাজ শেষ করতে পারছি।আবাদে পানি নিয়ে আর আমাদের কোন চিন্তা নাই।

আরেক কৃষক মোঃ আবু বক্কর বলেন,ক্ষেতে পানি নিয়ে আমাদের এলাকার মানুষের আর দৌড়াদৌড়ি নাই।ঘুম থেকে উঠে কে আগে জমিতে পানি নিবে সে দিন শেষ।আমরা ক্ষেত উঠা পর্যন্ত সোলার পাম্পে সাথে চুক্তি করি।ওরা এসে আমাদের ধান ক্ষেত ফসলের ক্ষেতে পানির ব্যবস্থা করে দিচ্ছে। এমন নিরাপদ নির্ভেজাল সেচ ব্যবস্থা পেয়ে আমরা খুবই খুশি।এই ভ্রাম্যমাণ সোলার পাম্পে কম খরচে ফসল ঘরে তুলতে পারছি।চরের পতিত জমিতে এখন ইরি বোরো আবাদ করতে পাচ্ছি।

সোলার প্যানেল সেচ পাম্প রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মোঃ মাহফুজার রহমান বলেন,এই ভ্রাম্যমাণ সেচ পাম্প সহজে স্থানান্তর করা যায়। জ্বালানী তেল ও যান্ত্রিক ঝামেলার কোন বালাই নেই। যেকোন জায়গায় সহজে স্থানান্তর করা যায়। কম খরচে পানি পেয়ে খুশি কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষান দাশ বলেন,এটা সরকারি অর্থায়নে আরডিএ এর একটি প্রকল্প।স্থানীয় একজন কৃষকের তত্বাবধানে ওই ভ্রাম্যমান সোলার পাম্পে প্রায় ১৫০০ কৃষক সেচ সুবিধা পাচ্ছেন। চরাঞ্চলের কৃষকদের ভ্রাম্যমান সোলার সেচ পাম্পে আগ্রহ বেড়েছে।

Sunday, August 27, 2023

১৮ বছর পর স্ট্রোক রোগীকে কথা বলাল কৃত্তিম বুদ্ধিমত্তা

১৮ বছর পর স্ট্রোক রোগীকে কথা বলাল কৃত্তিম বুদ্ধিমত্তা

স্বাস্থ্য ক্ষেত্রে যুগান্তকারী একটি প্রযুক্তি নিয়ে জোর চর্চা উঠেছে। এই প্রযুক্তির কল্যানে শারীরিক উন্নতি ঘটছে প্যারালাইজ হয়ে যাওয়া মানুষদের। যে সকল মহিলা স্ট্রোক বা ALS-এর কারণে কথা বলা বা যোগাযোগ করার শারীরিক ক্ষমতা হারিয়ে ফেলেছেন তাঁদের কল্যাণে কাজ করছে এই প্রযুক্তি।

সেই সকল মহিলাদের মস্তিষ্কের সংকেত এবং মুখের অভিব্যক্তিকে রূপান্তর করে একটি ডিজিটাল অবতারের মাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এর আগে স্ট্রোক হওয়া রোগীদের সঙ্গে কথা বলার জন্য স্পিচ থেরাপির উপর নির্ভর করতে হত চিকিৎসকদের।

এই সকল রোগীদের কথোপকথনে প্রায়শই চোখের নড়াচড়া এবং শব্দ গঠনের সূক্ষ্ম অভিব্যক্তি জড়িয়ে থাকে। তাঁদের কথার আসল উদ্দেশ্যে ও আবেগ বুঝতে অসুবিধা হত মানুষদের। সেই ক্ষেত্রে এই প্রযুক্তি তাঁদের সঙ্গে কথোপকথন মসৃণ করতে সাহায্য করবে বলে মত বিশেষজ্ঞদের।

সম্প্রতি ইউটিউবে ইউসি সান ফ্রান্সিসকো দ্বারা আলটি ভিডিয়ো আপলোড করা হয়। সেখানে এই প্রযুক্তির কার্যকলাপ দেখান তারা। এই প্রযুক্তিটি মস্তিষ্কের ত্বকে রাখা ইলেক্ট্রোড ব্যবহার করে তার স্পিচ এবং মুখের অভিব্যক্তি নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ শনাক্ত করে।

এর থেকে পাওয়া সংকেতগুলি তৎক্ষণাৎ একটি ডিজিটাল অবতারে রূপান্তর করে প্রযুক্তিটি। উক্ত রোগীর স্পিচ এবং মুখের আবেগগুলিকে ফুটিয়ে তোলে ওই ডিজিটাল অবতার। এই আবেগের মধ্যে থাকে হাসি, বিস্ময় এবং ভ্রুকুটির মতো অভিব্যক্তি।

যে রোগীর উপর এই পরীক্ষা করা হয়েছে তার নাম অ্যান। বয়স ৪৭ বছর। এই মহিলা ব্রেনস্টেম স্ট্রোকের পর ১৮ বছরের বেশি সময় ধরে প্যারালিজড হয়ে ছিলেন। তিনি কথোপকথন করতেন খুব ধীর গতিতে। বিশেষ মোশন ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে প্রতি মিনিটে ১৪টি শব্দ বলতে পারতেন।

সুত্র বলছে, আলোচ্য এআই ডিজিটাল অবতারের সহায়তায় তার কথোপকথন আগের থেকে উন্নত হয়েছে। জানা গেছে, অ্যানের মস্তিষ্কের ত্বকে ২৫৩টি কাগজ-পাতলা ইলেক্ট্রোড বসিয়েছেন চিকিৎসকেরা। উক্ত অবতার প্রযুক্তির সাহায্যে তিনি বর্তমানে কাউন্সিলর হিসাবে কাজ করা শুরু করেছেন।

স্বাস্থ্য ক্ষেত্রে এই বিকাশ যে নিঃসন্দেহে বড় আবিষ্কার তা বলার অপেক্ষা রাখে না। তবে এই চিকিৎসার পরই থেমে থাকেননি অ্যান। তিনি একটি দলের সঙ্গে যোগ দেন যারা এই সংক্রান্ত এআই অ্যালগরিদমের উপর কাজ করছে। তাঁদের প্রশিক্ষণ দিতে সহযোগিতা শুরু করেন তিনি। এর ফলাফলও পান তারা। ওই অ্যালগরিদম সফলভাবে ৩৯টি শব্দ শিখতে পেরেছে।

চ্যাটজিপিটি'র একটি ভাষা মডেল সেই শব্দগুলি বাক্যেও পরিণত করেছে। এই বাক্যগুলি ডিজিটাল অবতারকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়।

১৫০ ওয়াটের থান্ডারবোল্ট চার্জিং আনতে যাচ্ছে অ্যাপল!

১৫০ ওয়াটের থান্ডারবোল্ট চার্জিং আনতে যাচ্ছে অ্যাপল!

আগামী সেপ্টেম্বরে আইফোন ১৫ উন্মোচন করবে অ্যাপল। তবে রিলিজের আগেই নানা রকম খবর বের হচ্ছে নতুন এ ফোনের মডেল নিয়ে। শোনা যাচ্ছে থান্ডারবোল্ট ক্যাবল আনতে পারে আইফোন ১৫। খবর লাইভ মিন্টের।

ইউরোপীয় ইউনিয়নের আপত্তির কারণে এবার টাইপ সি চার্জিং পোর্ট আনতে পারে, এমন খবর বেশ পুরনো। তবে এর সাথে নতুন মাত্রা যোগ করলো যেন এই থান্ডারবোল্ট ক্যাবল। এই কেবলের বিশেষত্ব হলো, দ্রুত চার্জিং ও ডাটা স্পিড। এতে সর্বোচ্চ ১৫০ ওয়াটের স্পিডে চার্জ দেয়া যায় বলে জানা গেছে।

তবে খবর এমনও বেরিয়েছে, সব মডেলের জন্য এই সুবিধা উন্মুক্ত থাকবে না। আইফোন ১৫ প্রো থেকে পাওয়া যাবে এই থান্ডারবোল্ট ক্যাবলের সুবিধা। অর্থাৎ যারা বেসিক মডেল কিনবেন তাদের গতানুগতিক চার্জার নিয়েই সন্তুষ্ট থাকতে হতে পারে।

তবে মনে রাখা শ্রেয়, উপরের সব তথ্যই লিক হওয়া তথ্যের ভিত্তিতে দেয়া। বাস্তবে কী ঘটবে তা একমাত্র ১২ সেপ্টেম্বরই জানা যাবে।

Thursday, August 24, 2023

আরও সহজ হলো এক্সেলের হিসাবনিকাশ

আরও সহজ হলো এক্সেলের হিসাবনিকাশ

যারা এক্সেল ব্যবহার করে হিসাবনিকাশ করেন, তাদের জন্য সুখবর দিয়েছে মাইক্রোসফট। এখন থেকে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পাইথন ব্যবহার করে তারা উপাত্ত বিশ্লেষণ করতে পারবেন। উপাত্ত ভিজ্যুয়ালাইজেশনেও নতুন আগ্রহ তৈরি হবে।

এর মধ্যদিয়ে সূত্র, রেখাচিত্রসহ পিভোটটেবলস তৈরি করে নিজেকে আরও সমৃদ্ধ করতে পারবেন এক্সেল ব্যবহাকারীরা। মার্কিন প্রযুক্তি ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, স্প্রেডশিট এক্সেলে পাইথন জুড়ে দিয়েছে মাইক্রোসফট। এতে নতুন করে আর কোনো সফটওয়্যার ইনস্টল করার দরকার পড়বে না।

খবরে বলা হয়, এক্সেলের কার্যকারিতা বাড়াতে নতুন কোনো অ্যাড-অন কিংবা সেট-আপও লাগবে না। কারণ এক্সেলের অন্তর্নিমিত কানেকটর ও পাওয়ার কুইয়ারির অংশ হিসেবে যুক্ত করা হয়েছে পাইথনকে।

এছাড়াও এক্সেলে নতুন একটি পাইথন ফাংশন আনা হয়েছে। এতে এক্সেল স্প্রেডশিটের গ্রিডের মধ্যেই দেখা যাবে পাইথনকে। আর পাইথন ভাণ্ডারে থাকা পান্ডাস, স্ট্যাটসমডেলস, ম্যাটপলটিবের মতো জনপ্রিয় তথ্য বিশ্লেষণও থাকছে এক্সেলে।

মাইক্রোসফটের এই স্প্রেডশিট ব্যবহারকারীরা সূত্র, পিভোটটেবলস ও রেখাচিত্রও তৈরি করতে পারবে। পাইথনের স্রষ্টা গুইডো ভ্যান রোসাম বলেন, পাইথন ও এক্সেলে এই সংযোগে আমি খুবই খুশি। এই সহযোগিতার কারণে এক্সেল ও পাইথন কমিউনিটির সক্ষমতাও বাড়বে। বছর তিনেক আগে যখন আমরা মাইক্রোসফটের সঙ্গে যুক্ত হই, তখন কল্পনাও করিনি, এমনটা করা যাবে। কিন্তু আজ তা সম্ভব হয়েছে।

মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটি স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। আক্ষরিক অর্থে স্প্রেডশিট হলো ছককাটা বড় মাপের কাগজ, যেখানে হিসেবাদির কাজ সম্পন্ন হয়।

কাগজের স্প্রেডশিটের ঠিক অনুরূপ হচ্ছে মাইক্রোসফট এক্সেল। বিশেষ কিছু কারিগরি দক্ষতা জানা থাকলে এই প্রোগ্রাম সহজেই ব্যবহার করা যায়। ব্যবসায়িক কাজ ছাড়াও শিক্ষা, দাফতরিক, ইঞ্জিনিয়ারিং, তথ্যভাণ্ডার তৈরির কাজেও এর ব্যবহারের গুরুত্ব আছে।

Friday, July 8, 2022

গ্রামীণফোন নতুন সিম অফার ২০২২

গ্রামীণফোন নতুন সিম অফার ২০২২

যারা গ্রামীণফোন গ্রাহক রয়েছেন তারা বিভিন্ন কারণে নতুন সিম ক্রয় করতে পারেন। এই সিমগুলো ক্রয় করলে কি কি ধরনের বোনাস অফার পাওয়া যাবে সেই সম্পর্কে অনেকের ধারণা নেই। আমরা আজকে আমাদের এই পোষ্টের মাধ্যমে আমাদের সকল পাঠকদের জানানোর চেষ্টা করব গ্রামীণফোনের নতুন সিমের সকল অফার সম্পর্কে। আমাদের পাঠকদের মধ্যে যারা গ্রামীন সিমের গ্রাহক রয়েছেন তারা খুব সহজে এখান থেকে গ্রামীন সিমের নতুন সংযোগ নিলে কি কি অফার পাওয়া যাবে তা জানতে পারবে।

গ্রামীণফোনের নতুন সিম এর মাধ্যমে একজন গ্রাহক সকল ধরনের অফার উপভোগ করতে পারবে। কিন্তু গ্রামীন সিমের নতুন সিম গ্রহণ করলে কি কি অফার পাওয়া যাবে সেটা অনেকেই জানেনা। আমরা চেষ্টা করব প্রত্যেকটি অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে এবং আপনাদের জানাতে কিভাবে এই অফার গুলো একটিভ করতে হবে। একই সঙ্গে আপনারা গ্রামীনফোনের বিভিন্ন অফারের মধ্যে ইন্টারনেট প্যাক এর সাথে বিভিন্ন ধরনের বান্ডেল প্যাক উপভোগ করতে পারবেন। এছাড়াও গ্রামীণফোন নতুন সিমের জন্য বিশেষ ধরনের কলরেট এর সুবিধা করে দিয়েছে। আপনাদের এই সকল বোনাস পেতে হলে কিভাবে সিম একটিভ করতে হবে তা জানতে পারবেন আমাদের এই পোস্ট থেকে।

গ্রামীণফোন নতুন সিম অফার ২০২২


গ্রামীণফোন নতুন সিম অফার 2021 এর মধ্যে আপনারা বিভিন্ন ধরনের অফার উপভোগ করতে পারবেন। গ্রামীনফোনে নতুন সংযোগ নিলে আপনি বিভিন্ন ভাবে রিচার্জ অফার উপভোগ করতে পারবেন। গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য দিচ্ছে প্রথম রিচার্জ এর অফার এবং দ্বিতীয় রিচার্জ এর অফার। এর পাশাপাশি তারা আরো দিচ্ছে বিশেষ বিশেষ সব নতুন সংযোগের অফার। আমরা আজকের এই পোস্টে সকল অফার গুলো নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।

গ্রামীণফোন-প্রথম রিচার্জ এর অফার 47 টাকা

রিচার্জ অফারের মধ্যে প্রথম যে রিচার্জ অফার রয়েছে সেখানে দুটি ভাগ আছে। আপনি যদি প্রথম রিচার্জে 47 টাকা রিচার্জ করেন তাহলে আপনি বিশেষ বিশেষ কয়েকটি অফার পাবেন। 47 টাকা রিচার্জের মাধ্যমে আপনি পেতে পারেন 30 দিনের জন্য মূল অ্যাকাউন্টে 20 টাকা।

এর পাশাপাশি আপনারা উপভোগ করতে পারবেন যে কোন লোকাল নাম্বারে 48 পয়সা/মিনিট কল রেট এর সুবিধা। 48 পয়সা মিনিট কল রেট এর সুবিধা আপনারা উপভোগ করতে পারবেন শুধু মাত্র 47 টাকা প্রথম রিচার্জের মাধ্যমে।

প্রথম রিচার্জ হিসাবে যদি আপনারা 47 টাকা রিচার্জ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন 2 জিবি ইন্টারনেট এবং 15 মিনিট এবং 7 দিনের জন্য সাতটি এসএমএস একদম ফ্রি। আপনারা এই তিনটি জিনিস পেয়ে যাবেন শুধু মাত্র 47 টাকা রিচার্জের মাধ্যমে।

47 টাকা রিচার্জে সর্বশেষ যে অফারটি আপনারা উপভোগ করতে পারবেন সেটি হলো 30 দিনের জন্য বায়স্কোপ একদম ফ্রি।

গ্রামীণফোন প্রথম রিচার্জ অফার 34 টাকা

আপনি যদি প্রথম বিচার হিসাবে 34 টাকা রিচার্জ করেন তাহলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন 3 দিনের জন্য 24 ঘন্টাই যেকোনো লোকাল নাম্বারে 1 পয়সা/সেকেন্ড এর সুবিধা।

এর সাথে আপনি আরো পেয়ে যাচ্ছেন 7 দিনের জন্য 1 জিবি ইন্টারনেট এবং 7 এসএমএস।

আপনি আরও উপভোগ করতে পারবেন 30 দিনের জন্য বাইস্কোপ একদম ফ্রি।

গ্রামীণফোন সেকেন্ড রিচার্জ অফার 66 টাকা

যারা গ্রামীণফোনের দ্বিতীয় রিচার্জ অফার গুলো উপভোগ করতে চান তাদের জন্য গ্রামীণফোন বিশেষ বিশেষ অফার নিয়ে এসেছে। তারা তাদের নতুন সংযোগের অফার গুলো এত সুন্দর ভাবে সাজিয়েছে যে অন্য অপারেটর গুলো কোনভাবেই এই অফার গুলো সঙ্গে পেরে উঠতে পারবে না।

দ্বিতীয় রিচার্জ হিসেবে আপনি যদি 66 টাকা রিচার্জ করেন তাহলে আপনার জন্য রয়েছে বিশেষ বিশেষ কিছু অফার। এই অফারের মধ্যে আপনি উপভোগ করতে পারবেন 110 মিনিট 10 দিনের জন্য। অর্থাৎ আপনি যদি 66 টাকা দ্বিতীয় রিচার্জ হিসেবে রিচার্জ করেন তাহলে 110 মিনিট পেয়ে যাবেন যার মেয়াদ থাকবে 10 দিন।

এর পাশাপাশি আপনি উপভোগ করতে পারবেন 7 দিনের জন্য 7টি এসএমএস।

গ্রামীণফোন দ্বিতীয় রিচার্জ অফার 67 টাকা

আপনি যদি গ্রামীনফোনে দ্বিতীয় রিচার্জ হিসাবে 67 টাকা রিচার্জ করেন তাহলে আপনি পাচ্ছেন গ্রামীনফোনের বিশেষ একটি অফার। গ্রামীণফোনের এই অফারটি আপনি নিলে আপনি এখানে পেয়ে যাবেন 7 দিনের জন্য 3 জিবি ইন্টারনেট প্যাক। 7 দিনের জন্য 3 জিবি ইন্টারনেট প্যাক আপনি এই অফার থেকে পেতে পারেন।

এছাড়াও আপনি এই অফারে সঙ্গে পেতে পারেন 4 এসএমএস 7 দিনের জন্য।

আফিফ-লিটনের ব্যাটে বড় সংগ্রহের আশা

আফিফ-লিটনের ব্যাটে বড় সংগ্রহের আশা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলছে বাংলাদেশ। গায়ানায় সাড়ে ১১টায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে ১২টায় শুরু হয়েছে ম্যাচটি। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করছে মাহমুদউল্লাহ রিয়াদরা।


সিরিজ বাঁচানোর লড়াইয়ে শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। ঝড়ো শুরুর ইঙ্গিত দিলেও ভালো কিছু করতে পারেনি ওপেনার আনামুল হক বিজয়। ব্যক্তিগত ১০ রানে ফিরে গেছেন সাজঘরে। এরপর দলকে বিপদে ফেলে প্যাভিলিয়নে ফিরেছেন আগের ম্যাচে রেকর্ড গড়া সাকিব আল হাসানও।

তবে দলের হাল ধরে এগিয়ে নেন লিটন দাস ও আফিফ হোসেন। ৪৪ বল খেলে এ দুজন ৫৭ রান যোগ করেন। ৪১ বলে ৪৯ রানে ফিরে যান লিটন। ১ রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হওয়ার আগে তিনটি চার ও দুটি ছক্কা মারেন লিটন।

পরে দলনায়ক রিয়াদকে নিযে ঝড়ো ইনিংস শুরু করেন আফিফ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছে বাংলাদেশ। আফিফ হোসেন ৩৬ বলে ৪৯ রানে এবং রিয়াদ ১৭ বলে ১৮ রানে ক্রিজে আছেন।

দলীয় ৪.৩ ওভারের সময় দলীয় ৩৫ রানের মাথায় ব্যক্তি ১০ রানে থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে ফেরেন বিজয়। চার দিয়ে ইনিংস শুরু করা সাকিব খেলেন মাত্র ৩টি বল। ৫ রানেই বিদায় নেন দলীয় ৪২ রানের মাথায়।

আগের ম্যাচে ওপেনিং করা মুনিম শাহরিয়ার আজ বাংলাদেশের একাদশ থেকে বাদ পড়েছেন। তার বদলে জায়গা পেয়েছেন আফিফ হোসেন। অন্যদিকে তাসকিন আহমেতকে সরিয়ে একাদশে ডাকা হয়েছে নাসুম আহমেদকে।

বাংলাদেশ একাদশ: আনামুল হক বিজয়, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইলি মেয়ার্স, ব্রেন্ডন কিং, সামারাহ ব্রুকস, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, ডমিনিক ড্রেকস, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন,ওবেড ম্যাককয়ে, হেইডেন ওয়ালস।