Monday, August 21, 2023

অবশেষে নিষিদ্ধ করা হলো চমককে

 নানান অভিযোগ, বৈঠক, মীমাংসা শেষে শেষ পর্যন্ত নিষিদ্ধই করা হলো ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে। সোমবার (২১ আগস্ট) দুপুরে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড সংবাদ সম্মেলন ডেকে জানায়, অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আগামী তিন মাস নিষিদ্ধ করা হয়েছে।



গত ১৩ আগস্ট চমক ইস্যু ও অন্যান্য সংকট সমাধানে একসঙ্গে বসে দেশের নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ। সেখানে চমকের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তে দ্বিমত প্রকাশ করে ডিরেক্টরস গিল্ড।

আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য এই অভিনেত্রীকে সকল প্রকার কাজ না করার নির্দেশ দেয় টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

সংগঠন থেকে আরও জানানো হয়, আগামী ৩০ আগস্টের মধ্যে 'শ্বশুরবাড়ির প্রথম দিন' নাটকের যে ক্ষতিপূরণ তা দিতে নির্দেশ প্রদান করে অভিনেত্রী চমককে। এ ছাড়া থানার সাধারণ ডায়েরি তুলে নিতে হবে। এ নির্দেশ অমান্য করলে সংগঠন আরও কঠোর ভূমিকা নেবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক 'শ্বশুরবাড়ির প্রথম দিন'- এর সেটে তর্কাতর্কি, পুলিশ আসা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

জানা যায়, এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণ করেন অভিনেত্রী চমক। এরপর নিজের নিরাপত্তার কথা বলে পুলিশও ডেকে আনেন। এ ঘটনায় নাটকটির কাজ বন্ধ হয়ে যায়।

অভিনেত্রী চমক ক্ষতিগ্রস্ত নাটকের প্রযোজক, পরিচালক, জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুমসহ সবার উপস্থিতিতে দুঃখপ্রকাশ ও ক্ষমা চাইবেন। শ্বশুরবাড়ির প্রথম দিন নাটকটি নির্মাণের বাকি খরচ ক্ষতিপূরণ হিসেবে দেবেন চমক। অভিনেতা আরশ খান ও পরিচালক আদিফ হাসানের বিরুদ্ধে থানায় যে জিডি করেছেন, অনতিবিলম্বে তা নিষ্ক্রিয় করার ব্যবস্থা করবেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে সচেষ্ট থাকবেন। ভবিষ্যতে যদি এ ধরনের ঘটনা ঘটে, তবে সংগঠনের দেওয়া যেকোনো শাস্তি গ্রহণ করতে তিনি বাধ্য থাকবেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: