Saturday, September 23, 2023

ভয় পাওয়ার কিছু নেই, বাংলাদেশ তো আছে: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের জারি করা নিষেধাজ্ঞার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা স্যাংশন দিয়েছে তাদের নির্বাচন নিয়েও প্রশ্ন আছে। তিনি এ নিয়ে ভীত না হতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভয় পাওয়ার কিছু নেই, বাংলাদেশ তো আছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ মিশনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।এ সময় দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা যেন না হয় সে জন্য সবাইকে সাবধান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শেখ হাসিনার ভাষণের অল্প কিছু সময় আগে আসে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি পর্যায়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা। সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে বাংলাদেশের কথা উল্লেখ না করলেও নিষেধাজ্ঞা বন্ধের আহ্বান ছিল প্রধানমন্ত্রীর কন্ঠে।

অধিবেশনে ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কে বাংলাদেশ মিশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন নিয়ে বিদেশীদের নিষেধাজ্ঞার হুমকি নিয়ে বিস্তারিত কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে জনগণের শক্তিতে, কাজেই স্যাংশন কে দিলো কে না দিলো, তাতে কিছু যায় আসে না। কোন ধরনের স্যাংশনেই ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই।

বাংলাদেশ বিরোধী নানামুখী ষড়যন্ত্র নিয়েও সাবধান থাকার কথা বলেন সরকার প্রধান।বাংলাদেশে অবৈধ ভাবে ক্ষমতা দখলের আর কোন সুযোগ নেই বলেও স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রী।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: