Wednesday, November 1, 2023

সিনেমায় পরীকে নেয়ার কথা শুনে ৯ লাখ টাকা ফিরিয়ে দিলেন মাহি!

বেশ কয়েক মাস ধরেই রুপালি পর্দা থেকে দূরে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। 'ডার্ক ওয়ার্ল্ড' সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফেরার কথা ছিল তার। তবে তার আগেই সিনেমাটি থেকে সরে দাঁড়ালেন এ নায়িকা। জানা গেছে সিনেমাটি করবেন না বলে টাকাও ফেরত দিয়েছেন।

এর আগে মাহি সিনেমাটি না করার পেছনে ব্যক্তিগত কারণ দেখিয়েছিলেন। তবে এবার জানা গেল, পারিশ্রমিকের ৯ লাখ টাকা ফিরিয়ে দিয়েছেন এই নায়িকা।

কারণ হিসেবে জানা গেছে, সিনেমাটির নায়ক ও প্রযোজক মুন্না খান বলেছেন, 'তিনি নায়িকা হিসেবে পরীমণিকে চেয়েছেলেন। আর পরী মণি না করায় মাহিকে নেয়া হয়েছে।'

অবশেষে মাহিয়া মাহি স্পষ্ট করেছেন, ' সিনেমাটি শুরু করার পর জানতে পারলাম পছন্দের নায়িকাকে না পেয়ে আমাকে নেয়া হয়েছে। তবে এটা দোষের কিছু নয়। কিন্তু প্রযোজকের প্রকাশ ভঙ্গিটা আমার পছন্দ হয়নি। আমাকে একজন ছোটখাটো নায়িকা হিসেবে বিবেচনা করেছেন প্রযোজক। এতে আমার বিরক্ত লেগেছে। অপমান হয়েছি আমি।'

সিনেমাটি করতে মাহিকে অনুরোধ জানান পরিচালক কিন্তু মাহির মন গলাতে পারেননি।

পরী মণি প্রসঙ্গে মাহি বলেন, 'পরী মণির ওপর আমার কোন রাগ নেই। ওর সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বও নেই আমার। আমাদের সম্পর্কও ভালো।'

সিনেমাটিতে মাহির একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের কথা ছিল।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: