Tuesday, November 7, 2023

দুই আসনের উপনির্বাচনের ফল ও গেজেট স্থগিত

লক্ষ্মীপুর-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ফল ও গেজেট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৭ নভেম্বর) ইসি সচিব জাহাংগীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্তসাপেক্ষে উপনির্বাচনের ফল ও গেজেট প্রকাশ করা হবে।

এরআগে, সোমবার (৬ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার যে ভিডিও প্রকাশের বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করে নির্বাচন কমিশন (ইসি)।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমানের এক সদস্য বিশিষ্ট কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশনা দেয়া হয় বলে জানান কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।

এ বিষয়ে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয় 'লক্ষ্মীপুর-৩ শূন্য আসনের নির্বাচনে ভোটগ্রহণে অনিয়মের বিষয়ে প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও চিত্রের সিডি সংযুক্ত করা হলো। সংশ্লিষ্ট ভোটকেন্দ্র চিহ্নিতকরণসহ উল্লিখিত বিষয়টি তদন্তের নিমিত্ত ভোটকেন্দ্রে নিয়োজিত সব ভোটগ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট অন্যান্যদের বক্তব্য গ্রহণ পূর্বক তদন্ত করে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হলো।'

আরও পড়ুন: প্রকাশ্যে সিল মারার ভিডিও দেখে তদন্তের নির্দেশ ইসির

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি রোববার (৫ নভেম্বর) লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন চলাকালীন একটি ভোট কেন্দ্রের বলে জানা যায়। ৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে ৪৩টি ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায় এক যুবককে।

জানা গেছে, যিনি ব্যালট পেপারে সিল মেরেছেন তার নাম আজাদ হোসেন। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তবে সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: