Monday, November 6, 2023

গুলিস্তানে অবরোধের শেষ মুহূর্তে বাসে আগুন

রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) বেলা ২টার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের সিটগুলো আগুনে পুড়ে গেছে। তবে কারও হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় আগুন নিভিয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর জানায়, গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বিকল্প অটো সার্ভিস নামের যাত্রীবাহী একটি বাসে দুর্বৃত্তের আগুন দেওয়ার বিষয়ে আজ বেলা ২টা ৫ মিনিটের দিকে তারা তথ্য পায়।

এর আগে রবিবার বিএনপির ডাকা অবরোধের প্রথম দিনে ভোর ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ১৩টি গাড়িতে আগুন দেয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: