Friday, November 3, 2023

বরযাত্রী খাওয়ার আগেই বিয়ে বাড়িতে এসিল্যান্ড, বরকে জরিমানা

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে সাজানো হচ্ছে বধূ সাজে। আর গেটের লাল ফিতা কেটে বাড়িতে প্রবেশ করে খাওয়ার প্লেট নিয়ে বসেছেন ৬০ জন বরযাত্রী। তাদের নিয়ে ব্যতিব্যস্ত বিয়ে বাড়ির লোকজন। আকস্মিকভাবে সেখানে উপস্থিত হলেন এসিল্যান্ড। পণ্ড করলেন এই বাল্যবিয়ের আসর। বাল্যবিয়ের অপরাধে বরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না-এই মর্মে মুচলেকা নেয়া হয় অভিভাবকদের।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে শুক্রবার (৩ নভেম্বর) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। আদালত পরিচালনা করেন কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। আদালতকে সহযোগিতা করে থানা পুলিশ।

বিয়ে বাড়ির লোকদের ভাষ্য, ২৯ অক্টোরব নোটারি পাবলিক করে আদালতের মাধ্যমে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর (১৫) সঙ্গে কুষ্টিয়ার হরিপুর এলাকার এক ব্যবসায়ীর (৩০) পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়েছে। আনুষ্ঠানিক ও সামাজিকভাবে বিয়ের আয়োজন করা হয়েছে।

এবিষয়ে কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের আসর ভেঙে দেয়া হয়েছে। বাল্যবিয়ের আয়োজন করায় বরকে বাল্যবিয়ে নিরোধ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিয়ে দিবে না - এই মর্মে অভিভাবকদের মুচলেকা নেয়া হয়েছে এবং ভুয়া বিয়ের কাগজপত্রাদি জব্দ করা হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: