Wednesday, September 6, 2023

কোথায় হারিয়ে গেলে সালমান, প্রশ্ন শাবনূরের

ঢকাই সিনেমার ক্ষণজন্মা এক তারার নাম সালমান শাহ। মাত্র তিন বছর ছিল তার অভিনয় ক্যারিয়ার। অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। তার মধ্যে ১৪টি সিনেমায় তার বিপরীতে ছিলেন শাবনূর।

সালমান শাহর জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেন শাবনূর। এবারও তার ব্যতিক্রম হয়নি। ৬ সেপ্টেম্বর নিজের ফেসবুকে সালমান শাহকে স্মরণ করেছেন ঢালিউডের এ সুন্দরী।

শাবনূর লিখেছেন, 'কোথায় হারিয়ে গেলে সালমান। তোমার স্মৃতিগুলো আজও আমায় কাঁদায়। অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ। দীর্ঘ ২৭ বছর পর এখনও তাকে ভুলতে পারেনি চলচ্চিত্রাঙ্গনের মানুষ ও তার সমর্থকরা। যেখানে আছো ভালো থেকো স্বপ্নের নায়ক। তোমার মাগফেরাত কামনা করছি।'

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যময় মৃত্যু হয় সালমান শাহর। সেই রহস্যের জট আজও খোলেনি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ২০২০ সালের দেয়া প্রতিবেদনে বলা হয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন।

সালমান শাহর মৃত্যু নিয়ে ধোঁয়াশা থাকলেও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। তার অভিনয় দক্ষতা কিংবা স্টাইল ছিল যুগের চেয়েও অনেক এগিয়ে। নব্বই দশক হোক কিংবা এ প্রজন্ম, সবার কাছেই প্রিয় নাম সালমান শাহ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: