Wednesday, September 6, 2023

‘নির্বাচনী প্রচারণায় ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করবে আওয়ামী লীগ’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণা এবার ডিজিটাল প্লাটফর্মে চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগের স্মার্ট কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

কবির বিন আনোয়ার বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আওয়ামী লীগ ভূমিকা রাখতে চায়।

অনলাইনে গুজব মোকাবিলায় আওয়ামী লীগের কর্মীরা ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, 'প্রতিনিয়ত বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। সে গুজবগুলো আল্টিমেটলি দেশের বিরুদ্ধে যায়। বিদেশে বসে দেশের ক্ষতি করার জন্য জেনে বুঝে পরিকল্পনা করে গুজব ছড়ানো হয়। এই গুজব মোকাবিলায় ডিজিটাল মাধ্যমে সক্রিয় থাকবে আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ জিতলে বাংলাদেশ জিতে। আর আওয়ামী লীগ হারলে বাংলাদেশ হারে। তখন স্বাধীনতা বিরোধীরা চাঙা হয়ে ওঠে। এ শক্তিকে মোকাবিলার জন্য আজকে আমাদের স্মার্ট দল গঠনের অভিযাত্রা।

Credit: Somoy News


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: