Saturday, September 23, 2023

নদীতে ঝাঁপ দিয়ে সন্তানকে বাঁচাতে পারলেও তিনি বাঁচলেন না

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শহরের সালটিয়ায় নৌকা থেকে পড়ে যাওয়া শিশু সন্তানকে রক্ষা করতে নদীতে ঝাঁপ দিয়ে জীবন দিলেন রিমি আঞ্জুমান নামের এক মা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদের আলতাফ গোলন্দাজ ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সাত বছরের ছেলে শিশুকে জীবিত উদ্ধার করা গেলেও, প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রিজের নিচ থেকে নিখোঁজ মায়ের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিমি আঞ্জুমান শহরের সালটিয়ার ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা চরে কাশফুল দেখতে বিকেলে আত্মীয় স্বজনদের নিয়ে ঘুরতে বের হন। সন্ধ্যায় নৌকাযোগে বাড়ি ফেরার পথে হঠাৎ তার সাত বছরের শিশু ছেলে নদীতে পড়ে যায়।

এসময় শিশুকে বাঁচাতে নৌকায় থাকা কয়েকজন যুবক নদীতে নামলে তাদের সঙ্গে শিশুটির মা রিমি আঞ্জুমানও নদীতে ঝাঁপ দেন। তবে, শিশুটিকে খুঁজে পেলেও, নিখোঁজ হন শিশুটির মা রিমি আঞ্জুমান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, শিশুটির মায়ের সন্ধানে ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর তারা দীর্ঘ প্রচেষ্টার পর ওই মহিলার লাশ উদ্ধার করে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: