Sunday, September 24, 2023

৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার আল্টিমেটাম

খালেদা জিয়া আপস করবেন না, তাকে বিদেশে পাঠাতেই হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। না হলে দেশের মানুষের মুখোমুখি হতে হবে। সময় নষ্ট করবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা কর্মীরা।

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা জানান দলের শীর্ষ স্থানীয় নেতারা।

এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার জন্য ৯ বছর লড়াই করেছেন। কান্না জড়িত কণ্ঠে জানান অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে না নিলে তাকে বাঁচানো দুষ্কর হয়ে যাবে না। খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন জানিয়ে মহাসচিব বলেন, তার কিছু হলে শুধু দলের নয় এই দেশের ক্ষতি হয়ে যাবে।

ফখরুল বলেন, জোর করে এ দেশের জনগণের উপর সংবিধান চাপিয়ে দিয়েছে নির্বাচন করার মাধ্যমে। বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে যদি এ সরকার আবার ক্ষমতায় আসে। আমেরিকার ভিসা নীতি একটি স্বাধীন দেশের জন্য সম্মানজনক নয় জানিয়ে বলেন, এ সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকছে বলেই এ ধরনের ভিসা নীতি আসছে।

আগামী ৪৮ ঘণ্টারর মধ্যে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, বিদেশে পাঠাতে হবে। নয়ত এ দেশের মানুষ আপনাদের নিষেধাজ্ঞা দিবে। দেশের মানুষ আপনাকে বিদায় দিতে চাইছে, যাওয়ার আগে ভালো কাজ করে যান, বেগম খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়া আপস করবেন না, তাকে বিদেশে পাঠাতেই হবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। না হলে দেশের মানুষের মুখোমুখি হতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন,  বেগম খালেদা জিয়াকে এ সরকার ভয় পায় বলেই আটকে রেখেছে। এ দেশের কোটি কোটি মানুষ খালেদা জিয়াকে ভালবাসে। এটাই তার অপরাধ। রাজপথে থেকে বেগম জিয়াকে মুক্ত করে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবোই।

খালেদা জিয়া জামিন ও চিকিৎসা পাওয়ার অধিকার রাখে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মুক্তি না দিলে এ সরকারকে একদিন জবাবদিহি করতে হবে। এখন বিএনপির আন্দোলন ডু অর ডাই আমাদের সকল নেতাকর্মীদের জেলে দিলেও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না। জীবন দিয়ে হলেও এ সরকারকে বিদায় করা হবে। আমরা ইচ্ছা করলেই শেখ হাসিনার বাড়ি ঘেরাও করতে পারি, গণভবনের দিকে যেতে পারি, আদালতের দিকে যেতে পারি। জেল খানায় যাওয়ার জন্য প্রস্তুত হও। এ দেশের জনগণ আর শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না।

দলটির আরেক নেতা মির্জা আব্বাস জানান, যারা একই বিষয়ে দুই রকম রায় দিয়ে থাকেন সেই বিচারকদের আমরা বিচার করবো, জনগণ বিচার করবে। বিভিন্ন কুঞ্জে কুঞ্জে বর্তমান আমলারা, পুলিশ কর্মকর্তারা মিটিং করছেন এ সরকারকে ক্ষমতায় রাখতে। যারা গোপন বৈঠক করছেন তারা প্রকশ্যে করেন মানুষ আপনাদের দেখতে চায়। জয়ের সম্পত্তি যদি আমেরিকা বাজেয়াপ্ত করে তাহলে এ সম্পত্তিতে দেশের মানুষের ভাগ আছে। তাই বিষয়টা সহজ করে বলার কোনো সুযোগ নাই। বেগম জিয়াকে হত্যা করার পরিকল্পনা করছে বর্তমান সরকার বলেও মন্তব্য করেন তিনি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: