অ্যাপসের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)'র সহযোগী অধ্যাপক আব্দুল কাইউমের পর্ন ভিডিও বানিয়ে তা ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষক গত ২৮ আগষ্ট বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
সাধারণ ডায়েরীতে শিক্ষক কাইউম উল্লেখ করেছেন, একটি হোয়াসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে কিছু স্ক্রীনশট ও অ্যাপসের মাধ্যমে তৈরি ভিডিও পাঠিয়ে তাকে অজ্ঞাত ব্যক্তিরা পর্যায়ক্রমে ফোন দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করেছে।
এছাড়া ভুয়া ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়া হয়।
এমন হুমকিতে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন বলে সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়।
Credit-Somoy News

0 coment rios: