ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় দিয়ে দর্শকদের মন কেড়েছেন। যদিও তাকে ইদানীং খুব একটা কাজ করতে দেখা যায় না, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি।
এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন এক সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী।
প্রভার পোস্ট করা ভিডিওতে দেখা যায়, পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছেন তিনি। এ ছাড়া তার নিজের অনেক আলাদা আলাদা ভিডিও মিলে একটি ভিডিও তৈরি করেছেন অভিনেত্রী।
তবে এ ভিডিওর নেপথ্যে পুরুষ কণ্ঠের কথাগুলো বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের।
সেখানে শোনা যায়, 'যদি আপনি সত্যিকারের ভালোবাসা খুঁজে না পান, তাহলে কঠোর পরিশ্রম করুন এবং নিজের জন্য যথেষ্ট পরিমাণ টাকা উপার্জন করুন। যাতে আপনি শান্তির সঙ্গে আপনার সিঙ্গেল জীবন অতিবাহিত করতে পারেন।'
'কেউ সিঙ্গেল থাকার কারণে মারা যায়নি। কিন্তু ভুল পার্টনারের কারণে অনেকেই মারা গেছেন। জীবন খুবই ছোট। সুতরাং ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করার মতো সুযোগ নেই।'
এ ছাড়া ভিডিওর ক্যাপশনে প্রভা লেখেন, 'সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যায় না। কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে।' শেষে কয়েকটি ইমোজিও জুড়ে দেন অভিনেত্রী।
এদিকে অভিনেত্রীর এ পোস্টে অনেকেই সহমত পোষণ করেন।

0 coment rios: