Saturday, September 2, 2023

ঢাকা কলেজে অগ্নিকাণ্ড, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর ঢাকা কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার পর ঢাকা কলেজে সমাজকল্যাণ ভবনের ২য় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস সংবাদ পায় রাত ১১টা ৫ মিনিটে। প্রথমে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও একটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেপ্রায় সাড়ে ১১টায়।

এই দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: