Tuesday, August 29, 2023

প্রতিমন্ত্রীর গাড়িতে মোটরসাইকেলের ধাক্কা, আহত ‍দুই

রাজধানীর হেয়ার রোডে সাংস্কৃতিক প্রতিমন্ত্রীর গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুইজন আহত হয়েছেন।

সোমবার রাত পৌনে ১১টার দিকে মিন্টু রোডের মন্ত্রী পাড়ায় ঢোকার রাস্তায় একটি বাইক মোড় ঘুরতে গিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রীর গাড়িতে আঘাত করে। এসময় দুইজন আহত হলে তাদের মন্ত্রীর গাড়িতে ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনার সময় মন্ত্রী গাড়িতেই ছিলেন। মন্ত্রীর পক্ষ থেকে এসব কথা জানানো হয়েছে।

আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যায় পরিবার। আহতদের নাম আবিরুজ্জামান অভি ও মো. তাফসির। দু'জনই এসএসসি পরীক্ষার্থী বলে জানায় পরিবার।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: