Tuesday, August 29, 2023

খাগড়াছড়িতে মাদরাসা শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা: অভিযুক্ত শিক্ষক আটক

খাগড়াছড়ির ভূয়াছড়িস্থ বায়তুল আমান ইসলামীয়া দাখিল মাদ্রাসার হেফজখানার শিক্ষার্থী আব্দুর রহমান আবিরকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাফেজ আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোমবার (২৮ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রামের চান্দগাও খলিফা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, হাফেজ আমিনুল ইসলামকে গ্রেফতার করতে রবিবার রাতে খাগড়াছড়ি পুলিশের তিনটি টিম অভিযান চালায়।

প্রসঙ্গত,খাগড়াছড়ির ভূয়াছড়িস্থ বায়তুল আমান ইসলামীয়া দাখিল মাদ্রাসার  হেফজখানার শিক্ষক হাফেজ আমিনুল ইসলামের ধারাবাহিক নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী আব্দুর রহমান আবির (৮) রবিবার রাতে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনার পথে মারা যায়। হাসপাতালে আনার পর চিকিৎসক শিক্ষার্থী আব্দুর রহমান আবিরকে মৃত ঘোষণা করলে শিক্ষক হাফেজ আমিনুল ইসলাম পালিয়ে যায়। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা করে।

আব্দুর রহমান আবির (৮) জেলার পানছড়ি উপজেলার আইয়ুব আলী মেম্বার পাড়ার বাসিন্দা মো. সারোয়ার হোসেন ও আমেনা বেগমের ছেলে।

ভূয়াছড়িস্থ বায়তুল আমান ইসলামীয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফরিদুর রহমান বলেন, আমি আছরের সময় বাড়িতে ছিলাম। তখন শুনি আবিরকে মারধর করা হয়েছে। সে বেশি অসুস্থ। তখন আমি বলি ওকে ডাক্তারের কাছে নিয়ে যান। পরে আবার ফোন আসে আবির মারা গেছে। তখন হাফেজ আমিনুল ইসলামকে বলি আপনি হাসপাতালে থাকেন। এরপর ফোন দিয়েছি তখন উনার ফোনে কল ঢুকে নাই।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পী চাকমা জানান, হাসপাতালে আনার পূর্বেই মাদ্রাসা ছাত্রটি মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। চিকিৎসকরা জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ছিলো।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: