বরিশালের উজিরপুরে কচা নদীতে পড়ে নিখোঁজ মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্রী নিসাত তাসনিম তানহার (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের ২১ ঘণ্টা পর বুধবার (৩০ আগস্ট) সকাল ১০টায় বানারীপাড়ার কালিবাজার সংলগ্ম সন্ধ্যা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মু. তৌহিদুজ্জামান। পরে নিসাতের মরদেহ তার বাবা কামরুল হাসান নাসিম মোল্লা গ্রহণ করেন।
নিহত নিশাত তাসনিম তানহা (১৬) উজিরপুর উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা ও ঢাকার ব্যবসায়ী কামরুল হাসান নাসিম মোল্লার কন্যা। নাসিম উপজেলার ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার কলিমউল্লাহ বলেন, সন্ধ্যা নদীর শাখা কচা নদীর তীরে ভবানীপুর গ্রামের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল তানহা। দুপুর ১২টার দিকে ছোট ভাইকে নিয়ে নদীর তীরে ঘাটে নামে সে। এ সময় পা পিছলে নদীতে পড়ে যায়। ছোট ভাইয়ের চিৎকারে মা এসে তানহাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু স্রোতের টানে তানহা ভেসে গিয়ে নিখোঁজ হয়।

0 coment rios: