Tuesday, August 22, 2023

দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি, সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা

সারাদেশে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজ মঙ্গলবার সকালে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন,সারাদেশে বৃষ্টি থাকবে। আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার (২২ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত দেওয়া এক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুম বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, উড়িষ্যা, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বির্স্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বুধবারের পর সারাদেশে বৃষ্টি বাড়তে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: