'একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও' নব্বই দশকে টেলিভিশন ছাড়লেই এই বিজ্ঞাপন চোখে পড়তো। বিজ্ঞাপনটি কতটা জনপ্রিয় হয়েছিল সেটা নব্বইয়ের শিশু-কিশোররাই ভালো বলতে পারবে। মুখে ছড়িয়ে পড়েছিল বিজ্ঞাপনের সংলাপ। এই বিজ্ঞাপনের সেই ছোট্ট ছেলেটির নাম ছিলো সাদ।
বিটিভিতে প্রচারিত দেশের জনপ্রিয় বিজ্ঞাপন 'একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও' এর মডেল সাদ হোসেন মারা গেছেন। কিডনিজনিত অসুখে ভুগছিলেন তিনি। তার শ্যালক আরিফ আকতার শাকিব শুক্রবার (১৮ আগস্ট) তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন ।
জানা গেছে, সাদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে বাস করতেন। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি। সাদের স্ত্রীর ছোট ভাই আরিফ আকতার শাকিব ফেসবুকে লেখেন, 'আমার বোন জামাই সাদ হোসেন আর নেই। সবাই তার জন্য দোয়া করবেন।' এছাড়া সাদের অ্যাকাউন্টটি ট্যাগ দিয়ে ফেসবুকে তার অনেক বন্ধু ও আত্মীয়রা তার মৃত্যুর খবর জানিয়েছেন। যুক্তরাষ্ট্রেই সাদ হোসেনকে সমাহিত করা হবে।

0 coment rios: