Monday, August 1, 2022

কলেরা টিকার দ্বিতীয় ডোজ শুরু বুধবার

রাজধানী ঢাকার পাঁচটি এলাকায় আগামী বুধবার থেকে ১০ আগস্ট পর্যন্ত কলেরার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ-আইসিডিডিআর,বি।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মুখে খাওয়ার এ টিকা দেওয়া হবে। তবে ৯ আগস্ট পবিত্র আশুরার দিনে টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে।


সোমবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর (রোগ নিয়ন্ত্রণ প্রোগ্রাম) অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

আইসিডিডিআরবি জানায়, গত ২৬ জুন থেকে ২ জুলাই ঢাকার যাত্রাবাড়ী, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় কলেরার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জন মানুষ। তাদেরই দেওয়া হবে দ্বিতীয় ডোজ।

ডা. নাজমুল ইসলাম জানান, ২৬ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে প্রথম ডোজ কলেরা টিকাগ্রহীতারা স্ব স্ব টিকাকেন্দ্রে টিকাদান কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন।

তিনি বলেন, আমরা ঢাকার পাঁচটি এলাকার বাসিন্দাদের থেকে কলেরা টিকাদান কার্যক্রমে অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং খুব অল্প সময়ে রেকর্ড সংখ্যক মানুষকে টিকা দিতে পেরেছি। আশা করবো, প্রথম ডোজ কলেরা টিকাগ্রহীতরা অবশ্যই দ্বিতীয় ডোজ টিকা নিয়ে নিজেদের এ রোগ থেকে সুরক্ষা করবেন।

গর্ভবতী নারী এবং বিগত ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নিয়েছেন, এমন ব্যক্তি ছাড়া সবাই কলেরার টিকা নিতে পারবেন। এ টিকা নেওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেওয়া যাবে না।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: