Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Tuesday, January 23, 2024

শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে হারাল কুমিল্লা

শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে হারাল কুমিল্লা

 বিপিএলের দশম আসরটা হার দিয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছিল বিপিএলের সবচেয়ে সফল দলটি। এই ম্যাচে বরিশালকে ৪ উইকেটে হারিয়ে আসরের প্রথম জয় পেয়েছে কুমিল্লা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কুমিল্লা। ব্যাটিংয়ে নেমে লিটন-হৃদয়দের ১৬২ রানের লক্ষ্য দেয় তামিম-রিয়াদরা। জবাব দিতে নেমে ১ বল ও চার উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

Sunday, January 7, 2024

বিপুল ভোটে জিতে নড়াইলবাসীকে ধন্যবাদ মাশরাফীর

বিপুল ভোটে জিতে নড়াইলবাসীকে ধন্যবাদ মাশরাফীর

দ্বাদশ জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা।

রোববার (৭ জানুয়ারি) স্থানীয় সূত্র মতে, ১৪৭ কেন্দ্রে ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাশরাফী।

মাশরাফীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাতুড়ি মার্কার শেখ হাফিজুর রহমান। তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ৪১টি। এ ছাড়াও ঈগল মার্কার প্রার্থী মোহাম্মদ নূর ইসলাম পেয়েছেন ১ হাজার ৩৬৩ ভোট।

এদিকে দ্বিতীয়বারের মতো এমপি পদে নির্বাচিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নড়াইলবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। ফেসবুকে মাশরাফী লিখেছেন, 'ধন্যবাদ নড়াইলবাসী।'

মাগুরা-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত সাকিব

মাগুরা-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত সাকিব

রাজনীতির মাঠে নিজের প্রথম পরীক্ষায় বাজিমাত সাকিব আল হাসানের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও স্থানীয় সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপর শুরু হয় ভোট গণনার কাজ।

স্থানীয় সূত্রমতে, মাগুরা-১ আসনের ১৫১টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্র থেকে ১ লাখ ১৯ হাজার ২০৮টি ভোট পেয়েছেন সাকিব। সাকিবের নিকটতম প্রার্থী বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব মার্কায় অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পেয়েছেন ৪ হাজার ১২৮টি ভোট। হিসাব অনুযায়ী, বাকি কেন্দ্রগুলোতে আর কোনো ভোট না পেলেও হারার সম্ভাবনা নেই সাকিবের।

মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসানসহ ডাব, লাঙ্গল, টেলিভিশন ও সোনালী আশ প্রতীকের মোট পাঁচজন প্রার্থী রয়েছেন। এই আসনে ১৫২টি ভোটকেন্দ্রে ৪ লাখ ৪৮৫ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৬২ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ৬২১ জন।

Wednesday, January 3, 2024

বছরে ২৫০০ কোটি রুপি আয় করে রেকর্ড!

বছরে ২৫০০ কোটি রুপি আয় করে রেকর্ড!

বছরটি নিঃসন্দেহে সেরা বলিউড বাদশার। এক বছরে তিনটি সিনেমা, ভাবা যায়? সবগুলো সুপারহিটের তকমায়। সেই ভোর থেকে রাত পর্যন্ত সিনেমাহলে উপচেপড়া ভিড় শাহরুখভক্তদের। সবাইকে তাক লাগিয়ে রেকর্ড করলেন কিং খান।

ভারতের ইতিহাসে তিনিই একমাত্র অভিনেতা যিনি বছরের ২৫০০ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছেন। তিনি গত বছর জানুয়ারিতে 'পাঠান' দিয়ে একটি দুর্দান্ত প্রত্যাবর্তন করেন।

তারপর মুখোশ পরে হাজির হন 'জওয়ান' নিয়ে। এরপর আরেক রেকর্ড এই প্রথম রাজকুমার হিরানির সঙ্গে কাজ করে 'ডাঙ্কি' দিয়ে বছরটা শেষ করলেন দর্শকের ভালোবাসায়।

বছরজুড়ে একে একে মুক্তি পাওয়া ছবিগুলো সম্মিলিতভাবে যা আয় করেছে তা আর কেউ আগে করেননি। বানিজ্য বিশ্লেষক রমেশ বালা সামাজিক মাধ্যমে লিখেছেন, শাহরুখ খান প্রথম ভারতীয় অভিনেতা যিনি এক বছরে তার চলচ্চিত্রগুলোর মাধ্যমে ২৫০০ কোটি রুপি আয় করেছেন।

তিনি আরও লিখেছেন, 'তিনিই একমাত্র একজন ভারতীয় চলচ্চিত্র শিল্পের প্রথম অভিনেতা যিনি এক বছরে এতো পরিমানে রাজস্ব প্রদান করেছেন।' এই পোস্টের পর মন্তব্যের বন্যা বয়ে যায়। একজন লিখেছেন, তিনি ভারতীয় সিনেমার রাজা।

আরেকজন লিখেছেন, 'বলিউডের সবচেয়ে বিশ্বস্ত অভিনেতা এসআরকে।'

এদিকে, তার সিনেমা সম্পর্কে বলতে গেলে, 'পাঠান' এবং 'জওয়ান' তাকে পুরোপুর অ্যাকশন ধাঁচের। অন্যদিকে রাজকুমার হিরানির পরিচালনায় 'ডাঙ্কি' একটি সাবলীল আবেগের সিনেমা।

ভোটের ছুটির ভুয়া প্রজ্ঞাপন ঘুরছে ফেসবুকে

ভোটের ছুটির ভুয়া প্রজ্ঞাপন ঘুরছে ফেসবুকে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের ছুটি ঘোষণার একটি প্রজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে একটি চক্র। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া প্রজ্ঞাপনটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ভুয়া প্রজ্ঞাপনটিতে ছুটি ঘোষণার অবহেলাকারীদের আর্থিক জরিমানাসহ আইনি ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসানের সই দেখিয়ে প্রজ্ঞাপনটি ছড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেলে সময় সংবাদকে তিনি বলেন, 'এটি ভুয়া প্রজ্ঞাপন। সঠিক প্রজ্ঞাপনটি আমাদের ওয়েবসাইটে আছে।'

এদিকে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে গত ২৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি (রোববার) সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এর আগে ২৪ ডিসেম্বর ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

ইসির চিঠিতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি (রোববার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এ অবস্থায় ৭ জানুয়ারি (রোববার) সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

‘ইচ্ছা করে শ্বাসনালি পুড়িয়ে ফেলার মতো খারাপ কাজ হতে পারে না’

‘ইচ্ছা করে শ্বাসনালি পুড়িয়ে ফেলার মতো খারাপ কাজ হতে পারে না’

শ্বাসনালি পুড়ে গেলে মানুষ শ্বাস নিতে পারে না জানিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেছেন, 'মানুষকে যদি এই যন্ত্রণায় ইচ্ছে করে ফেলে দিই, এর চেয়ে খারাপ কাজ আর হতে পারে না।'

সাম্প্রতিক সময়ে হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস বন্ধে বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

'বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট' এ মানববন্ধনের আয়োজন করে। এতে 'বিএনপি-জামায়াত থামাও সহিংসতা, আমরা মানবতার পক্ষে' প্রতিপাদ্যে মানববন্ধনে আহত ও নিহত ব্যক্তিদের স্বজনদের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেয় এবং এই ন্যক্কারজনক রাজনীতি বন্ধের দাবি জানায়।

মানববন্ধনে অংশ নিয়ে বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, বিবেকের তাগিদে তিনি এখানে দাঁড়িয়েছেন। বলেন, 'আমি কাছ থেকে রোগীদের দেখি, তাদের কাছে গেলে বোঝা যায় তাদের কী যন্ত্রণা। তাদের যন্ত্রণা দেখে আমি আমার নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারব না। মানুষ পোড়ানো কোনো রাজনীতি হতে পারে না।'

শ্বাসনালি পুড়ে গেলে মানুষ শ্বাস নিতে পারে না জানিয়ে তিনি বলেন, 'মানুষকে যদি এই যন্ত্রণায় ইচ্ছা করে ফেলে দিই, এর চেয়ে খারাপ কাজ আর হতে পারে না।'

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন পিটিয়ে হত্যার শিকার পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলামের স্ত্রী রুমা আক্তার বলেন, 'আমার মেয়ে তার বাবাকে খোঁজে। আমি তার প্রশ্নে উত্তর দিতে পারি না। এখন প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি: আমার স্বামীকে যেভাবে হত্যা করা হয়েছে, তার চেয়ে কঠিনভাবে যাতে বিএনপি-জামায়াতকে শাস্তি দেয়া হয়।'

গত ৩ ডিসেম্বর চট্টগ্রামে অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নেন শিকদার মোহাম্মদ। মানববন্ধনে এসে তিনি বলেন, 'এই বার্ন ইউনিট না থাকলে ৭৫ শতাংশ মানুষ বাঁচত না। আল্লাহর কাছে দোয়া করি এই বার্ন ইউনিট করার জন্য আল্লাহ যেন শেখ হাসিনাকে অনেক বছর বাঁচিয়ে রাখেন।'

সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, '২০১৪ সালের নির্বাচন-পূর্ব সহিংসতায় ৩ হাজার মানুষ অগ্নিদগ্ধ হয়েছিল, ৪৭ জন মানুষ অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর ২১ জন সদস্য নিহত হয়েছিলেন। নির্বাচনে দায়িত্বরত ২৬ জন প্রিসাইডিং অফিসারকে হত্যা করা হয়েছিল। ৫ শতাধিক স্কুল ভস্মীভূত করা হয়েছিল এবং আরও অনেক নাশকতা চালানো হয়েছিল। আমরা দেখছি, সেটি অব্যাহত রয়েছে ২০২৩ সালেও। আমরা অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে, মানবতার পক্ষে। আমরা ন্যায়বিচার চাই।'

প্রীতি ম্যাচ খেলতে ভারত সফরে আসছে আর্জেন্টিনা!

প্রীতি ম্যাচ খেলতে ভারত সফরে আসছে আর্জেন্টিনা!

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর গত বছরের জুনেই বাংলাদেশ ও ভারতে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার। অবশ্য নানা প্রতিবন্ধকতায় শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তবে কেরালা সরকারের আমন্ত্রণে চলতি বছরে জুলাইয়ে ভারতে প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে আলবিসেলেস্তেরা।

কেরালার গণমাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে, ভারতীয় সংবাদ মাধ্যম 'স্পোর্টসকিডা'।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, কেরালা সরকারের আমন্ত্রণে জুলাইয়ে রাজ্যটিতে প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে আর্জেন্টিনা। এ বিষয়ে আলোচনা এগিয়ে নিতে দুই পক্ষের মধ্যে সাক্ষাতের প্রত্যাশা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, প্রীতি ম্যাচটি ভারতের বিপক্ষে খেলবে মেসিরা। যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি।

সবশেষ ২০১১ সালে ভারতের মাটিতে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল মেসিরা। একই বছর বাংলাদেশের মাটিতেও নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আলবিসেলেস্তেরা। সে ম্যাচে তারা জয় পেয়েছিল ৩-১ ব্যবধানে।

এর আগে গত বছরের জুনে ফিফা উইন্ডোতে বাংলাদেশ ও ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসার কথা ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু ভেন্যু জটিলতায় মেসিদের শেষ পর্যন্ত বাংলাদেশে আনতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অন্যদিকে আর্থিক জটিলতায় ম্যাচ আয়োজন থেকে সরে দাঁড়ায় ভারতের ফুটবল ফেডারেশন।

Monday, January 1, 2024

আপনাদের এক আঙুলের ছাপ আমার কপাল বদলে দেবে : মাহি

আপনাদের এক আঙুলের ছাপ আমার কপাল বদলে দেবে : মাহি

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর মাত্র কয়েক দিন পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বর্তমানে নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। এবার ফেসবুক লাইভে এসে গোদাগাড়ী-তানোরের মা-বোনদের অভিমান করে বসে না থাকার অনুরোধ জানিয়েছেন মাহি।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুকে এসে গোদাগাড়ী-তানোরের উদ্দেশে বার্তা দেন মাহি। এ সময় তিনি বলেন, আপনাদের এক আঙুলের ছাপ, আমাদের চার আঙুলের কপাল বদলে দেবে।

মা-বোনদের উদ্দেশে মাহি বলেন, আমার প্রিয় এবং মা বোনদের সালাম জানাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ভীষণ চিন্তায় আছি। কারণ, আমার সব মা-বোনদের কাছাকাছি আমি যেতে পারছি না। আমার খুব ইচ্ছে ছিল প্রত্যেকটা গ্রামের বাড়িতে বাড়িতে আমি যাব। সবাইকে ধরে ধরে কথা বলব। এবং আমি শিউর যদি সেটা সম্ভব হতো, তাহলে আমার একটা মা-বোনদের ভোটও মিস হতো না।

চিত্রনায়িকা আরও বলেন, কিন্তু যেহেতু আমি মানুষ, জ্বীন-ভুত না। তানোর এবং গোদাগাড়ীর মধ্যে এতো বৃহৎ এলাকা। এজন্য এতো কম সময়ের মধ্যে প্রত্যেকটা গ্রামে আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু আমি সবাইকে অনুরোধ করব আমার মা-বোনর, মা—গো আপনারা অভিমান করে ভোট দেবেন না আমাকে, প্লিজ এটা করবেন না। এমন অভিমান নিয়ে প্লিজ বসে থাকবেন যে, মাহি তো আমাদের কাছে আসলো না, আমাদের কাছে তো ভোট চাইল না। এই অভিমানটা করবেন না আমার মা-বোনরা।

আপনাদের সন্তান হিসেবে, বোন হিসেবে আমাকে শুধু একটা সুযোগ দিয়ে দেখেন। আমাকে এতোবারই আমাকে দেখতে পাবেন এই পাঁচ বছরে আপনারা বিরক্ত হয়ে যাবেন যে, একটা মানুষ এতো বেশি কেন আমাদের কাছে আসে। তখন এটাতে আপনারা বিরক্ত হয়ে যাবেন।

মাহি বলেন, আমার প্ল্যান আছে প্রতি ইউনিয়নে তিনটি তিনটি ওয়ার্ড করে আমি মিটিং করব। ওই গ্রামের মা-বোনদের নিয়ে মিটিং করব। ওই গ্রামের মা-বোনদের কি সমস্যা, কি করলে তারা স্বাবলম্বী হতে পারবে সেসব বিষয় নিয়ে মিটিং করব এবং একদম আপনাদের কাছাকাছি থাকব।

তিনি বলেন, গত ১৫ বছরে যাকে আপনারা ১৫ দিনও দেখতে পাননি, আমাকে আপনারা এতোবার দেখবেন যে অতিষ্ঠ হয়ে যাবেন। আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি আগামী ৭ তারিখে দলে-বলে ভোট দিতে যাবেন। আপনাদের একটা আঙুলের ছাপ, আমাদের এই চার আঙুলের কপালকে বদলে দিবে।


দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। কিন্তু দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে তিনি রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তবে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পান তিনি।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি (শারমিন আক্তার নিপা)। তার প্রতীক ট্রাক। আর নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি টানা ৩ বার ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হন।

রাজশাহী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০ প্রার্থী। আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী ও স্বতন্ত্র মাহিয়া মাহি (শারমিন আক্তার নিপা) এ ছাড়াও রয়েছেন স্বতন্ত্র মো. গোলাম রাব্বানী (কাঁচি প্রতীক) এবং স্বতন্ত্র মো. আখতারুজ্জামান (ঈগল প্রতীক) জাতীয় পার্টির শামসুদ্দিন (লাঙ্গল প্রতীক), ন্যাশনাল পিপলস পার্টির নুরুন্নেসা (আম প্রতীক), তৃণমূল বিএনপির জামাল খান (সোনালী আঁশ প্রতীক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি প্রতীক), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আল সামাদ (টেলিভিশন প্রতীক), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) সামসুজ্জোহা বাবু (নোঙর প্রতীক)।

Tuesday, December 26, 2023

একই দিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘হুব্বা’

একই দিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘হুব্বা’

দুই যুগের ক্যারিয়ার। অথচ মোটে এক ডজন সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম। ফলে বড় পর্দায় তার অভিনয়ের জাদু দেখার সুযোগ দর্শকের কমই জোটে। সর্বশেষ গেলো ২০২২ সালের মার্চে মুক্তি পায় তার সিনেমা 'মুখোশ'। যেখানে বরাবরের মতোই অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেতা।

এদিকে নতুন বছরের শুরুতেই নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন মোশাররফ করিম। তবে সেটা দেশের নয়, টলিউড তথা কলকাতার। সেখানকার গুণী নির্মাতা ও অভিনেতা ব্রাত্য বসুর নির্মাণে 'হুব্বা' ছবিতে অভিনয় করেছেন মোশাররফ। আগামী ১৯ জানুয়ারি এটি মুক্তি পাচ্ছে ভারতে।

সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। যেটা দেখে উচ্ছ্বাস আর মুগ্ধতা খেলছে দর্শকের মনে। বাংলাদেশি দর্শকও বিপুল আগ্রহ প্রকাশ করছেন ছবিটি দেখার জন্য। সেই আগ্রহের মাত্রা টের পেয়ে এগিয়ে গেলো প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বাংলাদেশে 'হুব্বা' মুক্তির উদ্যোগ নিয়েছে তারা।

সোমবার (২৫ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন জাজ কর্ণধার আব্দুল আজিজ। তিনি বললেন, "হুব্বা' সিনেমায় হুব্বা মানে মোশাররফ করিম একজন গ্যাংস্টার থাকেন। সিনেমাটিতে হুব্বার জীবনের উত্থান-পতন ও অন্ধকার দিক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন পরিচালক ব্রাত্য বসু। এর ট্রেলার অনলাইনে দেখে আমাদের মনে হলো, মোশাররফ করিমের এমন একটি সিনেমা বাংলাদেশের দর্শকের দেখার সুযোগ থাকা উচিত। সে আলোকে জাজ 'হুব্বা' বাংলাদেশে পরিবেশনার দায়িত্ব নিয়েছে।"

আজিজ জানান, তাদের নিজস্ব ছবির মতো বড় পরিসরেই 'হুব্বা' মুক্তি দেবেন। সব কিছু ঠিক থাকলে আগামী ১৯ জানুয়ারি ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে উঠবে ছবিটি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে 'হুব্বা'। 'হুগলির দাউদ ইব্রাহিম' নামে পরিচিত ছিলেন এই ব্যক্তি। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান! বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই মোশাররফ করিম কাজ করলেন।

এই ছবিতে পুলিশের ভূমিকায় আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশনস।

Tuesday, December 12, 2023

মনোনয়ন ফিরে পেয়ে মাহির মুখে হাসি

মনোনয়ন ফিরে পেয়ে মাহির মুখে হাসি

আপিলের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফিরে পেলেন নায়িকা মাহিয়া মাহি।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৩ মিনিটে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেতে তার আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় ঘোষণা করেন।

মনোনয়ন বৈধ ঘোষণার পর ইসি চত্বরে উল্লাসে ফেটে পড়েন মাহি। ফটোসাংবাদিকদের সামনে আঙুলে বিজয়সূচক চিহ্ন দেখিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।

এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে নির্বাচন ভবনের ভেতরে প্রবেশ করেন মাহিয়া মাহি। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী রকিব সরকার ও আইনজীবী। যদিও আপিল তথ্যে তার নাম উল্লেখ করা হয়েছে শারমিন আক্তার নিপা মাহিয়া। আপিল নম্বর ১৭৯/২০২৩।

প্রসঙ্গত, রাজশাহী-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। তবে গত ৩ ডিসেম্বর (রোববার) যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

Sunday, December 3, 2023

মনোনয়ন বাতিল, যে পদক্ষেপ নেবেন হিরো আলম

মনোনয়ন বাতিল, যে পদক্ষেপ নেবেন হিরো আলম

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস থেকে জমা দেয়া আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রোববার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিল করেন বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি জানান, 'নানা ধরনের ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।'

মনোনয়নপত্র বাতিল হবার পর হিরো আলম বলেন, 'উকিল ভুল করেছেন। তবে উকিল ভুল করা মানে আমি ভুল করেছি। হলফনামায় স্বাক্ষর করিনি। তারা চাইলেই এখানে আমার স্বাক্ষর নিতে পারতেন। বাতিল করেছে করুক।'

তিনি আরও বলেন, 'ইনশাআল্লাহ আমি ভোটের মাঠে থাকব। আবারও আমার প্রার্থিতা ফিরিয়ে আনার চেষ্টা করব। নির্বাচন কমিশনে আপিল করব। ওখানে না হলেও হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরিয়ে আনব। আমার ভোট আছে। অবশ্যই ভোটের মাঠে থাকব।'

এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক রাতের ব্যবধানে দল পাল্টে বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস থেকে মনোনয়নপত্র জমা দেন আশরাফুল হোসেন আলম।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কাছে আশরাফুল হোসেন আলমের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ মনোনয়নপত্রটি জমা দেন। একদিন আগেই, বুধবার এই আসনে লড়তে সুপ্রিম পার্টি থেকে মনোনয়ন তুলেছিলেন হিরো আলম।

সেদিন হিরো আলমের পক্ষে মনোনয়ন জমা দিতে আসা ব্যক্তিগত সহকারী সুজন রহমান জানান, এই আসনে বহু আগেই একজনকে মনোনয়ন দিয়ে রেখেছিল সুপ্রিম পার্টি। বিষয়টি তারা ভুলে গিয়েছিলেন। একারণেই তড়িঘড়ি করে বাংলাদেশ কংগ্রেস থেকে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন আশরাফুল আলম। একতারার পর এবার নির্বাচনে ডাব প্রতীকে লড়বেন তিনি।

সুজন রহমান আরও বলেন, 'স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করলে এক পারসেন্ট ভোটারের স্বাক্ষর নিয়ে বিভিন্নভাবে ভোগান্তি পোহাতে হয়। এ কারণেই কোনো একটি দলের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি (হিরো আলম)।'

গত ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলম। পরে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম। এসব নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবেন না বলে মন্তব্য করেছিলেন এই ইউটিউবার।

Friday, November 10, 2023

নতুন রসায়নে মজেছেন শাকিব খান!

নতুন রসায়নে মজেছেন শাকিব খান!

বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে জুটি বেঁধে প্রথমবারের মতো কাজ করছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ভারতের বেনারসে জমিয়ে চলছে তাদের সিমেনা 'দরদ'- এর শুটিং।

শুটিং সেটে ধারণকৃত বেশ কিছু দৃশ্য এরই মধ্যে প্রকাশ্যে এসেছে। যেখানে শাকিব খানের সঙ্গে দারুণ রসায়ন চোখে পড়েছে সোনালের। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতার সঙ্গে অভিনয় করায় বেশ খুশি সোনাল। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, শাকিবের মতো বাংলাদেশের সুপারস্টারের সঙ্গে কাজ করে আমি খুব খুশি।

'দরদ' সিনেমাটি আগামী ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি দেয়ার জন্য টানা শুটিং চলছে বেনারসে। এরইমধ্যে বেশিরভাগ অংশের শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির বেশ কিছু স্থিরচিত্র। যেখানে শাকিব খান ও সোনাল চৌহানকে দেখা গেছে নতুনরূপে অর্থাৎ নতুন কেমিস্ট্রিতে! একে অন্যের সঙ্গে রোমান্সে মেতেছেন নতুন এই জুটি।

প্রকাশ্যে আশা ছবিতে দেখা যায়, ঢিলেঢালা কালো প্যান্ট ও শার্ট পরা শাকিব খান, আর সোনাল পরে আছেন ফুলের আলপনায় গোলাপি রঙের শাড়ি। এমন ছবি প্রকাশ্যে আসায় নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন এই দুজনকে।

ছবির পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, প্রতিদিন শুট চলছে যেখানে প্রায় তিন শতাধিক ক্রু কাজ করছে। চলতি মাসেই ভারতের অংশের ছবির ৯০ শতাংশ শুটিং শেষ হবে।

শাকিব-সোনাল ছাড়া এতে আরও অভিনয় করছেন পায়েল সরকার, রাহুল দেব প্রমুখ। সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত 'দরদ' মুক্তি পাবে নতুন বছরের ২ ফেব্রুয়ারি। বাংলাদেশের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এস কে মুভিজ ও মুম্বাইয়ের 'ওয়ান ওয়ার্ল্ড মুভিজ'।

Thursday, November 9, 2023

‘টাইগার থ্রি’তে নতুন চমক!

‘টাইগার থ্রি’তে নতুন চমক!

'টাইগার থ্রি'তে নতুন চমক দিলেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। এই সিনেমায় শাহরুখ খানের দেখা মিলবে বিষয়টি আগেই শোনা গিয়েছিল। তবে প্রযোজক আদিত্য চোপড়া যেন আরো একটি চমক জিইয়ে রেখেছিলেন।

'টাইগার থ্রি'তে দুই খানের পাশাপাশি দেখা মিলবে হৃতিক রোশনেরও। ছবিতে মাত্র ২ মিনিট ২২ সেকেন্ড স্ক্রিন টাইম পাচ্ছেন হৃতিক। যে দৃশ্য ধারণ করা হয়েছে একদম শুটিংয়ের শেষাংশে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত ৪ নভেম্বর হৃত্বিকের শুটিংয়ের অংশের কাজ শেষ হয়েছে। সিনেমায় তাকে দেখা যাবে 'ওয়ার' ছবির 'কবির' চরিত্র হিসেবে।

বলিউডের শীর্ষ এই তিন অভিনেতার এক ছবিতে অভিনয়ের খবর দর্শকদের মাঝেও উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। যেটার রেশ লেগেছে হৃতিকের শরীরেও।

সূত্র আরও জানিয়েছে, ছবির সেন্সর প্রক্রিয়া ২৭ অক্টোবর সম্পন্ন হয়েছে। বাড়তি এই দৃশ্যের জন্য আবারও সেন্সর পাশ করিয়ে নিতে হয়েছে যশ রাজ ফিল্মসের। ৬ নভেম্বর সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। ছবির রান টাইম এখন ২ ঘণ্টা ৩৬ মিনিট (আগে ছিল দুই ঘণ্টা ৩৩ মিনিট)।

এদিকে, 'টাইগার থ্রি'র একটি অ্যাকশন দৃশ্যের জন্য ৩৫ কোটি রুপি ব্যয় হয়েছে যে দৃশ্যে দেখা যাবে সালমানের সঙ্গে শাহরুখকে। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়ার ব্যয় করেছেন ৩৫ কোটি রুপি।

নাগরিক সমাজের নিন্দা, ওএইচসিএইচআরের পক্ষপাতমূলক বিবৃতি অপরাধীদের আরও উৎসাহিত করবে

নাগরিক সমাজের নিন্দা, ওএইচসিএইচআরের পক্ষপাতমূলক বিবৃতি অপরাধীদের আরও উৎসাহিত করবে

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে 'বাংলাদেশে রাজনৈতিক প্রতিবাদ' শিরোনামে পক্ষপাতমূলক যে বিবৃতি দেয়া হয়েছে তা ঘটনার প্রকৃত অবস্থাকে প্রতিফলিত করে না বলে নিন্দা জানিয়েছে বাংলাদেশের সুশীল সমাজ। তারা বলছেন, এ ধরনের বিবৃতি অপরাধীদের নৃশংস ও সহিংস কার্যক্রম চালিয়ে যেতে উৎসাহিত করতে পারে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের প্রেস ব্রিফিং তথ্যনির্ভর মনে না হওয়ায় তা পুনর্বিবেচনার দাবি জানিয়ে বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশের ৮১ জন বিশিষ্ট নাগরিক।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত 'বাংলাদেশে রাজনৈতিক প্রতিবাদ' শিরোনামের প্রেস ব্রিফিং আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এতে আমরা জানতে পেরেছি, ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের কর্মসূচি ও তার পরবর্তীতে বাংলাদেশে সংঘটিত সহিংস ঘটনাবলি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। তবে প্রেস ব্রিফিংয়ে উল্লিখিত কিছু পর্যবেক্ষণ তথ্যনির্ভর মনে হয়নি এবং এ কারণে এটি পুনর্বিবেচনার দাবি রাখে।'

বিশিষ্ট নাগরিকরা উল্লেখ করেন, প্রেস ব্রিফিংয়ের শিরোনাম 'বাংলাদেশে রাজনৈতিক প্রতিবাদ' ঘটনার প্রকৃত অবস্থাকে প্রতিফলিত করে না। গত ২৮ অক্টোবর এবং তারপরে বাস্তবে যা ঘটেছে তা সঠিকভাবে বোঝার জন্য আমরা এখানে সেসবের প্রকৃত চিত্র তুলে ধরছি। নির্বিচারে অগ্নিসংযোগ, পুলিশ হত্যা, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা এবং ভাঙচুরসহ সব ধরনের সহিংসতাকে 'রাজনৈতিক প্রতিবাদ'- এর অন্তর্ভুক্ত করায় এ বিবৃতিটি অপরাধীদের নৃশংস সহিংস কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করতে পারে।'

প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারকের বাসভবনে হামলাকারী সব দুষ্কৃতকারীকে বিএনপিরকর্মী হিসেবে শনাক্ত করা হলেও বিবৃতিতে তার প্রতিফলন ঘটেনি। বিবৃতিতে বলা হয়েছে, 'বিরোধী দলের কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করা হচ্ছে' এ ধরনের মন্তব্যে প্রকৃত অপরাধীদের পার পেয়ে যাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে। এছাড়া বিবৃতিতে হামলাকারীদের 'যাদেরকে সরকারি দলের সমর্থক বলে মনে করা হয়' মন্তব্য করা হয়েছে। এ ধরনের বক্তব্যের কারণে জনমনে ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে।

১১ জনের মৃত্যুর খবরটি, বিশেষভাবে সহিংসতায় বিরোধী দলের ছয় সদস্য নিহত হয়েছে বলে যে দাবি করা হয়েছে তা বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে 'রাসেল হাওলাদার এবং ইমরান হোসেন' নামে দুই গার্মেন্ট শ্রমিক আলাদা ঘটনায় মারা গেছেন। অন্যদিকে জাহাঙ্গীর আলম ছিলেন আওয়ামী লীগের নেতা এবং তাকে ২৯ অক্টোবর লালমনিরহাটে বিএনপির কর্মীরা হত্যা করেছে।

শামীম নামে অপর নিহত ব্যক্তি, যিনি ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে মারা গিয়েছেন তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে তার বাবা ইউসুফ নিশ্চিত করেছেন। আরেক নিহত রফিক ভূঁইয়া (৭৩), বিএনপি যাকে পুলিশের হামলায় নিহত বলে দাবি করেছে, তার মেয়ে উর্মি ভূঁইয়া মিডিয়াকে জানিয়েছেন যে তার বাবা সহিংসতার মধ্যে ছিলেন না এবং রাজধানীর সেগুনবাগিচা এলাকায় রিকশা থেকে পড়ে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান।

পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ ২৮ অক্টোবর পল্টনে বিএনপির সমাবেশস্থলের কাছে বর্বরোচিত হত্যার শিকার হন এবং ২৯ অক্টোবর ভোরে ঘুমের মধ্যে বাসের হেলপার মো. নঈমকে পুড়িয়ে হত্যা করে বিরোধী দলের বিক্ষোভকারীরা।

বিরোধী দলের কর্মী আব্দুর রশিদের মৃত্যু সম্পর্কে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি সংবাদপত্র ডেইলি স্টার লিখেছে, 'বিএনপি কর্মীর নিচে পড়ে মৃত্যুবরণ'। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেশিরভাগ মূলধারার গণমাধ্যম জানিয়েছে, ২৯ অক্টোবর শহরের অপর প্রান্তে একটি বাসে আগুন ধরিয়ে দেয়ার পর পালানোর সময় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

যুবদলের (বিএনপির যুব সংগঠন) কর্মী জিলু আহমেদ ৩১ অক্টোবর ঢাকা থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে সিলেটের একটি মহাসড়কে বিএনপির সহিংস মিছিলে যোগ দেয়ার সময় তার দ্রুতগামী মোটরসাইকেল একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বিল্লাল হোসেন ও রিফাত উল্লাহ বিএনপির প্রায় ১৫০০ জন উচ্ছৃঙ্খল নেতাকর্মীর মধ্যে ছিলেন। তারা ভারী অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে একটি সহিংস সমাবেশ করে। সমাবেশ থেকে পুলিশের ওপর আক্রমণ করা হয়। কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে ৩১ অক্টোবর আনুমানিক সাড়ে ৮টায় আহত হয়�

মহাসড়কে একমুখী যান চলাচলে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

মহাসড়কে একমুখী যান চলাচলে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

সড়ক দুর্ঘটনা কমাতে মহাসড়কে একমুখী যান চলাচলে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সড়ক দুর্ঘটনা কমাতে মহাসড়কের বাঁক সোজা করা, নসিমন-করিমন চলাচল বন্ধ করা এবং একমুখী যান চলাচলের যথাযথ ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে ময়মনসিংহ কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের কাজ শেষ করার সুপারিশ করা হয়। এ ছাড়া র‌্যাপিড পাস ও মেট্রো পাসে নগদ বা বিকাশের মাধ্যমে সহজে রিচার্জের ব্যবস্থা করা এবং মেট্রোরেল স্টেশনের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্যও মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।

বৈঠকে অংশ নেন কমিটির সদস্য এনামুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, রাবেয়া আলীম ও মেরিনা জাহান।

এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব, সেতু বিভাগের যুগ্ম সচিব, বিআরটিএ ও বিআরটিসির দুই চেয়ারম্যান, ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের দুই প্রকল্প পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ময়মনসিংহ কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক বৈঠকে উপস্থিত ছিলেন।

‘আমার এলাকার নারীরা তিনবার লিপস্টিক লাগায়, চারবার স্যান্ডেল বদলায়’

‘আমার এলাকার নারীরা তিনবার লিপস্টিক লাগায়, চারবার স্যান্ডেল বদলায়’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে আমার নির্বাচনী এলাকার মানুষের কষ্ট নেই। সেখানকার নারীরা দিনে তিনবার করে লিপস্টিক লাগাচ্ছে। চারবার করে স্যান্ডেল বদলাচ্ছে। আমি খুব ভালো জানি তাদের কোনো সমস্যা হচ্ছে না।

বুধবার (৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ন্যাশনাল ট্যারিফ পলিসি মনিটরিং ও রিভিউ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, বৈশ্বিক পরিস্থিতিসহ সার্বিক কারণে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। সে কারণে দেশের মানুষ কিছুটা সমস্যায় আছে ঠিকই। কিন্তু আজ থেকে ২০ বছর আগে আমার এলাকায় ১০টা মোটরসাইকেল ছিল। তখন আমি প্রথম নির্বাচন করি। আজ সেখানে হাজার হাজার মোটরসাইকেল। আমার এলাকা আলুভিত্তিক, কৃষিভিত্তিক। তাদের কোনো কষ্ট নেই। শহরের যারা দিনমজুর, নিম্নশ্রেণির তাদের একটু কষ্ট হচ্ছে।

সবকিছুরই দাম বেড়েছে। এই প্রভাব কাটানো কী সম্ভব? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই প্রভাব কাটানো সম্ভব হবে, যদি আপনারা ইতিবাচক হন। বৈশ্বিক পরিস্থিতিসহ সার্বিক কারণে এটা (দাম বেড়েছে) হয়েছে। কাজেই এটিকে বিবেচনায় নিয়ে নির্বাচনে প্রভাব ফেলা ঠিক হবে না। এটা নির্ভর করে আপনারা কতটুকু ইতিবাচক হবেন, তার ওপর।


আরেক সাংবাদিক বলেন, আপনাদের তো এলাকায় গিয়ে ভোট চাইতে হবে, ভোটররা যদি দ্রব্যমূল্য নিয়ে আপনাকে প্রশ্ন করে— এমন প্রশ্নে তিনি বলেন, আমার এলাকার মানুষের কষ্ট নেই। কারণ, তারা আলুর দাম পাচ্ছে। আমাদের তো কৃষিভিত্তিক এলাকা। একেকটা এলাকা একেক রকম। ঢাকা শহরে যে নির্বাচন করবে, তার অনেক সমস্যা।

গতকাল গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে। এরপর তাদের কয়েকটি সংগঠনের নেতারা অসন্তোষ প্রকাশ করে শুক্রবার নতুন করে সমাবেশের ডাক দিয়েছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, এক শ ভাগ শান্তি ঠিক করা যায় না। কেউ খুশি হবেন, কেউ অখুশি হবেন। যারা খুশি না, তারা যদি ২০ হাজার টাকা বেতন পেতেন, তাহলে তারা খুশি হতেন। আমাদের একটি জায়গায় আসতে হবে, যেখানে দু'পক্ষই রক্ষা হয়। সেখানে ১০০ ভাগ সন্তুষ্ট করা যায় না।

বাণিজ্যমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতনই কেবল বাড়ানো হয়নি, তাদের বেসিকের অ্যামাউন্টও বাড়ানো হয়েছে। সাড়ে ১২ হাজার টাকা বেতনের সঙ্গে দিনে যদি দুই ঘণ্টা ওভার টাইম করে, একটা হাজিরা বোনাস পায় তারা, কাজেই যার বেতন সাড়ে ১২ হাজার টাকা, সে কিন্তু ষোলো থেকে সতেরো হাজার টাকা তুলবে। এই কথাটা সাধারণভাবে জানা যায় না।

টিপু মুনশি বলেন, প্রত্যেককে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তাতে মাসে অন্তত ৫০০ টাকা সাশ্রয় হবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে যেটা দেওয়া হয়েছে, সেটা ভালো। তারপরেও কিছু বাদ থেকে যায়। আমার মনে হয়, অধিকাংশ মানুষই সেটা মেনে নেবেন।

Tuesday, November 7, 2023

সাকিবের পরিবর্তে কে খেলবে বিশ্বকাপ দলে, জানালো বিসিবি

সাকিবের পরিবর্তে কে খেলবে বিশ্বকাপ দলে, জানালো বিসিবি

চলতি বিশ্বকাপে আঙুলের চোটের কারণে নিজেদের শেষ ম্যাচে অজিদের বিপক্ষে খেলতে পারবেন না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে শেষ ম্যাচে সুযোগ পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়।

এনামুল হক বিজয় বাংলাদেশের হয়ে ৪৫টি ওয়ানডে ম্যাচ খেলে তিনটি সেঞ্চুরির সাহায্যে করেছেন ১ হাজার ২৫৮ রান। তিনি ২০১৫ সালের বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে চোটের কারণে বাদ পড়ে যান।

সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে শ্রীলংকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের তর্জনীতে চোট পান সাকিব। এই চোটেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। ম্যাচ শেষে আঙুলের এক্স-রে রিপোর্টে ফাটল ধরা পড়েছে। এ কারণে আজ দেশে ফিরেছেন সাকিব।

মঙ্গলবার (৭ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে হারের বৃত্ত ভেঙেছে বাংলাদেশ। এই ম্যাচ জিতে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রেখেছে। কিন্তু শেষ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলো তারা।

আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ইনজুরিতে শেষ ম্যাচটি না খেলেই সাকিবকে দেশে ফিরতে হচ্ছে। এই অবস্থায় শুধু বিশ্বকাপের শেষ ম্যাচই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন তিনি।

সাকিবের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, সাকিব ব্যাটিং ইনিংসের শুরুতে তার বাম তর্জনীতে আঘাত পান। ব্যথা পাওয়ার পর আঙ্গুলে টেপিং দেওয়ার পাশাপাশি ব্যথানাশক ওষুধ দিয়ে খেলা চালিয়ে যান তিনি। ম্যাচ শেষে দিল্লিতে এক্স-রে করানো হয়, রিপোর্টে আঙ্গুলে ফ্র্যাকচার ধরা পড়ে। এই চোট সারতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে।

Friday, November 3, 2023

হিমু যখন রশিতে ঝোলেন, উরফি তখন খাটে বসা

হিমু যখন রশিতে ঝোলেন, উরফি তখন খাটে বসা

'আত্মহত্যার' জন্য মইয়ের উপর থেকে যখন গলায় রশি পেঁচিয়ে ঝুল দেন হুমায়রা হিমু তখন একই রুমের খাটে বসা ছিলেন তার 'প্রেমিক' রুফি ওরফে উরফি জিয়া।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে তিনি এই তথ্য জানিয়েছেন।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে ব্রিফিং করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। উরফি জিয়া র‍্যাবকে যেসব কথা জানিয়েছেন তার বিস্তারিত তুলে ধরেন তিনি।

আল মঈন জানান, জিয়া র‍্যাবকে বলেছেন, ঘটনার সময় হিমুর রুমে ছিলেন তারা দুজন। তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিলো। পাশের রুমে ছিলেন মেকআপম্যঅন এবং হিমুর পালিত ভাই মিহির। কথা কাটাকাটির এক পর্যায়ে হিমু বলেন, আমি কি মরতে পারি না? দেখ, পারি কিনা। এই বলেই তিনি রশিতে ফাঁস দিয়ে ঝুলে পড়েন। এই সময় রুমের খাটের উপর বসা ছিলেন উরফি জিয়া। সেখান থেকে দৌড়ে গিয়ে হিমুকে বাঁচানোর চেষ্টা করেন তিনি।

উরফি জিয়া র‍্যাবকে বলেন, ঘটনার আগের দিন অর্থাৎ বুধবার সন্ধ্যা থেকেই বিভিন্ন ইস্যুতে হিমুর সঙ্গে তার মনোমালিন্য চলছিলো। এর কারণ হিসেবে হিমুর ভিগো অ্যাপসের জুয়া খেলা এবং বিবাহের জন্য চাপ দেয়ার কথা জানান উরফি। এই কারণে বুধবার রাতেই হিমু উরফি জিয়াকে বলেছিলেন, তার কথা মেনে না নিলে তিনি আত্মহত্যা করবেন। এই মর্মে একটি চিরকুট লিখে তার ছবি তুলে সেটি উরফি জিয়াকে পাঠিয়েছিলেন হিমু।

আলামত হিসেবে র‍্যাব সেই চিরকুটটি পেয়েছে বলে জানান আল মঈন।

উরফি জিয়ার বরাতে র‍্যাব জানায়, ২০০০ সালে প্রথম বিবাহ বন্ধনে আবন্ধ হন হুমায়রা হিমু। ২০০৫ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০১২ সালে উরফি জিয়ার সঙ্গে পরিচয় হয় হিমুর। তার এক খালাতো বোনের সাথেও পরিচয় হয় উরফির। তাদের মধ্যে সম্পর্ক ছিলো। পরবর্তীতে তাদের বিয়েও হয়। কিন্তু দুই মাস পরই উরফি জিয়া হিমুর খালাতো বোনকে ডিভোর্স দেন। তাদের ডিভোর্সের পরেও হিমুর সঙ্গে উরফির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলো এবং নিয়েমিত তাদের যোগাযোগ হতো। এরই মধ্যে ভিকটিমের সাথে তৌফিক নামে একজনের তৈরি সুসম্পর্ক হয়।

২০১৭/১৮ সালে তৌফিকও আত্মহত্যা করেন। এতে হিমুর মানসিক অবস্থা খারাপ হয়ে পড়ে। তিনি একাকীত্ব বোধ করতেন। এই সময় উরফির সঙ্গে হিমুর আরও ঘনিষ্ঠতা তৈরি হয়।

এক বছর আগে হিমুর মা মারা যান। এরপর থেকেই তিনি বাসায় তিনি মেকআপম্যান তথা পালিত ভাই মিহিরকে নিয়ে একাই বাস করছিলেন।

মামলার এজাহার, বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই করে এবং গ্রেফতার উরফি জিয়ার বক্তব্যের ভিত্তিতে আল মঈন জানান, চার মাস আগে হিমুর সঙ্গে তার সম্পর্ক গভীর হয় এবং তারা দুজন সম্মত হন যে, বিয়ে করবেন। সেই থেকে হিমুর বাসায় উরফি জিয়া নিয়মিত যাতায়াত করতেন।

গত চার মাসে বিভিন্ন সময় নানান ইস্যুতে দুজনের মধ্যে ঝগড়া-বিবাদ হয়েছে। এসব নিয়ে প্রায়ই তারা কথাবার্তা বন্ধ করে দিতেন।

উরফি জিয়া র‍্যাবকে জানিয়েছেন, ভিগো অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেয়াল আসক্ত ছিলেন হিমু। এই জুয়া খেলার বিষয়ে তিনি অনেক বেশি ইমোশনাল ছিলেন। জুয়া খেলার জন্য গত চার মাসে তাকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন বলে দাবি করেছেন উরফি জিয়া। এটা নিয়েও তাদের মধ্যে বাগ্‌বিতণ্ড হয়েছে।

গতকাল (বুধবার) বিকেল সাড়ে তিনটার দিকে অন্যান্য দিনের মতো হিমুর সঙ্গে দেখা করতে উত্তরার বাসায় যান উরফি জিয়া। বাসার দরজা খুলে দেন মেকাপম্যান মিহির। সেখানে উরফি এবং হিমুর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে হিমু আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। কিন্তু তার কথায় উরফি তেমন গুরুত্ব দেননি। কারণ, এর আগে কয়েকবার তিনি একইভাবে আত্মহত্যা করবেন বলে হুমকি দিলেও সেটা করেননি।

কথা কাটাকাটির এক পর্যায়ে হিমু অন্য রুম থেকে মই নিয়ে আসেন। হিমুর রুমের ফ্যান ঝুলানোর লোহার সঙ্গে আগে থেকেই প্লাস্টিকের রশি বাঁধা ছিলো। জিয়া জানায়, বুধবার রাতেই ভিডিও কলে আত্মহত্যার জন্য ঝুলানো রশি তাকে দেখিয়েছিলো এবং বলেছিলেন, তার কথা না শুনলে তিনি আত্মহত্যা করবেন।

ঘটনার দিন তাদের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয় বলেও ধারণা র‍্যাবের। কারণ সেখানে বিভিন্ন জিনিসপত্র ভাঙা অবস্থায় পাওয়া গেছে। উরফি জিয়া জানিয়েছেন, এক পর্যায়ে মই বেয়ে উঠে হিমু তাকে বলেন, আমি আত্মহত্যা করবো। কিন্তু তিনি হিমুর কথায় গুরুত্ব দেন না। হঠাৎ করে হিমু গলায় ফাঁস নিয়ে ঝুলে পড়েন।

উরফির দাবি, তিনি দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু পারছিলেন না। পরে মেকআপম্যানসহ তিনি রান্না ঘর থেকে একটি বটি নিয়ে এসে রশি কেটে হিমুকে নামান। পরবর্তীতে জিয়া, মেকআপম্যান এবং বাসার দারোয়ান তাকে

অভিনেত্রী হুমায়রা হিমুর বয় ফ্রেন্ড রুফি গ্রেপ্তার

অভিনেত্রী হুমায়রা হিমুর বয় ফ্রেন্ড রুফি গ্রেপ্তার

জনপ্রিয় অভিনয় শিল্পী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফিকে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে বিকেলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব। সূত্র থেকে জানা যায়, এই ছেলের সঙ্গে হিমুর সম্পর্ক ছিল, কিন্তু সে হত্যা করেনি। সন্ধ্যায় বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।


এর আগে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেতা প্রাণ রায় বলেন, 'উরফি জিয়া নামে হিমুর এক বন্ধু বিকেল ৩টার দিকে তার বাসায় যায়। পরে উরফি জিয়া (বন্ধু), মিহির (মেকআপ আর্টিস্ট) ও ওই বাড়ির দারোয়ান তিনজন মিলে হিমুকে হাসপালাতে নিয়ে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবল দিলে উরফি জিয়া সেখান থেকে চলে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হিমুর মোবাইলটাও পাওয়া যাচ্ছে না।'

এ সময় তিনি আরও বলেন, রুফিকে গ্রেফতার করলে বিষয়টি পরিষ্কার হবে। অভিনেতা রওনক হাসান জানান, মেকআপ আর্টিস্ট মিহির ও অভিনেত্রীর বন্ধু তাকে হাসপাতালে নিয়ে আসেন। অভিনেত্রীর গলায় দাগ থাকলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সহায়তা নিতে চাইলে অভিনেত্রীর বন্ধু পালিয়ে যান। অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসলটা জানা যাবে।

২০০৫ সালে তিনি টেলিভিশন মিডিয়াতে এবং নাটকে যুক্ত হন মো: জামালউদ্দিনের নাগরিক নাট্যাঙ্গন অনস্যাম্বলে। ২০০৬-এ হুমায়রা হিমুর প্রথম নাটক 'ছায়াবীথি' প্রচারিত হয়। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামের একটি সিরিয়াল নাটকেও অভিনয় করেন। এরপরে তিনি 'বাড়ি বাড়ি সারি সারি', 'হাউজফুল', 'গুলশান এভিনিউ' সহ অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করতে থাকেন। আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

হুমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্যদলের হয়ে তিনি অভিনয় করেন। তার মামা মূর্শেদ নাটকটিতে নির্দেশনা দিয়েছিলেন।

হুমকি আর উপহার দিয়ে জন্মদিন শুরু শাহরুখের!

হুমকি আর উপহার দিয়ে জন্মদিন শুরু শাহরুখের!

অন্যসব বছরের তুলনায় এবারে বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন যেন হবে একটু ভিন্ন আঙ্গিকেই। আর তাই তো উৎসবের আমেজের মাঝেই নেটফ্লিক্সের কর্মকর্তাকে হুমকি আর ভক্তদের নানা উপহার দিয়ে জন্মদিনের আমেজ শুরু করলেন বলিউড মেগাস্টার কিং খান।

গত ২ নভেম্বর (বৃহস্পতিবার) শাহরুখ খানের ৫৮তম জন্মদিন। আর এ জন্মদিনেই নানা ধামাকা দিচ্ছেন শাহরুখ। শাহরুখের জন্মদিন উপলক্ষ্যেই আজ থেকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাচ্ছে 'জওয়ান'। আর ওটিটি প্লাটফর্মে নিজের সিনেমা মুক্তির ঠিক আগ মুহূর্তে নেটফ্লিক্সের একটি ভিডিওতে দেখা যাচ্ছে শাহরুখের মজার কাণ্ড।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গম্ভির গলায় নেটফ্লিক্সের এক কর্মকর্তাকে হুমকি দিচ্ছেন শাহরুখ। বলছেন, আগামী দু'মিনিটের মধ্যে 'জওয়ান' রিলিজ না করলে তোমার টাডুম, বাডুম হয়ে যাবে। তারপর শাহরুখের কাউন্টডাউন চলতে চলতেই নেটফ্লিক্সে মুক্তি পেয়ে যায় 'জওয়ান'। আর তখনই শাহরুখ বলে ওঠেন আমার জন্মদিনে তোমাদের ( ভক্তদের) জন্য উপহার।

শুধু ওটিটিতে 'জওয়ান' সিনেমা মুক্তিই নয়, শাহরুখের পক্ষ থেকে জন্মদিনে ভক্তদের আরও সারপ্রাইজ হিসেবে ২১ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি প্রতীক্ষিত 'ডানকি'র টিজার প্রকাশ পেয়েছে।

এছাড়া প্রতিবারের মত ভক্তদের উদ্দেশে নিজের বাসভবন মান্নাতের বারান্দায় এবারও শাহরুখ হাজির হবেন সিগনেচার পোজ নিয়ে। বড় চুল, মাথায় কালো টুপি, চোখে তার কালো চশমা। জন্মদিনে রাজকীয় ভাব আনতে ভারতীয় সিনেমার তারকাদের নিয়ে বিশেষ পার্টির আয়োজন করা হচ্ছে শাহরুখের জন্মদিনের অনুষ্ঠানে।

রাতে শাহরুখের জন্মদিনের জমকালো অনুষ্ঠানের আসর বসবে মুম্বাইয়ের বান্দ্রায়। ধারণা করা হচ্ছে, এটিই হবে বলিউডের সবচেয়ে বড় বার্থডে পার্টির আয়োজন।

উল্লেখ্য,  কোভিড ও নানা ব্যাক্তিগত ঝামেলার কারনে গত কয়েকবছর জন্মদিন সেভাবে পালন করেননি বলিউড বাদশাহ। তবে এবার বাদশাহি ভাবেই জন্মদিন পালন করবেন বলিউড মেগাস্টার শাহরুখ খান।