Tuesday, December 26, 2023

হেফাজতে ইসলামীর মহাসমাবেশ স্থগিত

হেফাজতে ইসলাম শেষ মুহূর্তে মহাসমাবেশ স্থগিত করেছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী স্বাক্ষরিত এক বিবৃতিতে ওই সমাবেশ স্থগিতের ঘোষণা দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, গত ৮ ডিসেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিসহ নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সকল বিষয় বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয়া হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতিনির্ধারণী ফোরামের নেতারা দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে আপাতত এই মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে জানান তিনি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: