Sunday, December 3, 2023

সারাদেশে নিরাপত্তা জোরদার, ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপির ডাকা অবরোধ, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশব্যাপী র‌্যাবের পাশাপাশি ১৬২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা ও এর আশপাশের জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েনসহ সারা দেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না আসা এটি কার্যকর থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারা দেশে ৪৩৫টি টহল দল মোতায়েন করেছে র‍্যাব। রাজধানীতেই মোতায়েন রয়েছে ১৪১টি টহল দল। এই তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যমের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে রবিবার থেকে ফের বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর এটি দলটির ডাকা নবম দফার অবরোধ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: