Sunday, November 5, 2023

মহানবি (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় জিয়ারত করেন তিনি। এ ছাড়া সরকার প্রধান মসজিদে নববিতে আসর ও মাগরিবের সালাত আদায় করেন।

এর আগে, সৌদি আরবের মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে রাষ্ট্রীয় অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মদিনার ডেপুটি গভর্নর ড. ইব্রাহিম আল ঘামিদি সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় শেখ রেহানা ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

জেদ্দায় ইসলামে নারীবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফর করছেন প্রধানমন্ত্রী। রাতে বিমানযোগে তিনি মদিনা থেকে জেদ্দায় যাবেন। পরে সড়ক পথে মক্কা যাবেন। সেখানে প্রধানমন্ত্রী ওমরাহ পালন ও মসজিদে হারামে নামাজ আদায় করবেন।

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব আগামী ৬ থেকে ৮ নভেম্বর এ সম্মেলনের আয়োজন করছে।

সফরের দ্বিতীয় দিন সোমবার (৬ নভেম্বর) প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ এবং ভাষণ দেবেন।

ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসেইহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে শেখ হাসিনার বৈঠক করার কথা রয়েছে।

সম্মেলনে যোগদান ছাড়াও তিনি 'উইমেন ইন ইসলাম' শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।

আগামী মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং বুধবার (৮ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছাবেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: