Friday, November 3, 2023

সরকারকে ৭ দিনের আল্টিমেটামসহ ৪ দফা কর্মসূচি দিলো চরমোনাই

আগামী ১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময়ের মধ্যে দাবি না মানলে কঠোর ও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে সোহরাওয়ার্দীতে আয়োজিত মহাসমাবেশে থেকে দলটির আমীর মুফতি রেজাউল করিম এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, সরকার যখন যা খুশি করবে আর এ দেশের জনগণ নাকে তেল দিয়ে ঘুমাবে তা হতে পারে না। ২০১৪ আর ১৮ সালের মতো সাজানো নির্বাচন এ দেশে আর হতে দেওয়া হবে না।

রেজাউল করিম বলেন, ১০ নভেম্বরের মধ্যে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। একইসময়ের মধ্যে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপিসহ সব শীর্ষ নেতাদের মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে।

এসব দাবি না মানলে আন্দোলনরত সব বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পরে কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

একইসঙ্গে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপিসহ বিরোধী দল সমূহের সব শান্তিপূর্ণ কর্মসূচীর প্রতি সমর্থন ঘোষণা দেন রেজাউল করিম।

এর আগে, মহাসমাবেশ ঘিরে সকাল ১০টা থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে উঠেছে। জুমার নামাজের পর মহাসমাবেশ শুরু হয়।

সমাবেশে দলটির মহাসচিব মাওলানা ইউনূস আহমেদ, উপদেষ্টা মাওলানা আব্দুল আউয়াল (পীর সাহেব খুলনা), প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, উপদেষ্টা মুফতি এসহাক মো. আবুল খায়ের এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি আমিনুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: