Saturday, October 7, 2023

ইসরায়েল-হামাস পাল্টাপাল্টি যুদ্ধ ঘোষণা, নিহত ২২ ইসরায়েলি

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী- হামাস। এতে অন্তত ২২ জন ইসরায়েলি নিহত হওয়ার দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। পাল্টা পদক্ষেপে উপত্যকাটিতে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছে তেল-আবিবও।

শনিবার (৭ অক্টোবর) ভোররাতে ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে অভিযান শুরু করে হামাস। এতে মাত্র ২০ মিনিটে পাঁচ হাজার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দাবি জানায় গোষ্ঠীটি। তাদের হামলায় সকাল থেকে সাইরেনের শব্দে কেঁপে ওঠে জেরুজালেমসহ আশপাশের শহর। 'অপারেশন আল-আকসা স্টর্ম' নামের এ অভিযানের মাধ্যমে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলা চালালো হামাস। এ পদক্ষেপকে চরম ভুল আখ্যা দিয়ে পাল্টা যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ত। মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এখন পর্যন্ত ইসরায়েলি ডিফেন্স ফোর্স-আইডিএফের পাল্টা অভিযানে চার ফিলিস্তিনি নিহতের তথ্য মিলেছে।

এনিয়ে চলতি বছরেই প্রাণহানি হলো আড়াইশ' ফিলিস্তিনির। পাল্টা-পাল্টি যুদ্ধ ঘোষণার মাধ্যমে গাজায় মৃত্যুর মিছিল আরও বাড়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। সূত্র: আল জাজিরা


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: