Wednesday, October 18, 2023

বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের দুঃখে পাশে আছে বাংলাদেশ

বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পাশে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে ওআইসিভুক্ত ১৪টি দেশের রাষ্ট্রদূতগণ সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতের উদ্দেশ্যে এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার জানান, এ বৈঠকে অংশ নেওয়াদের মধ্যে রয়েছেন ফিলিস্তিন, সৌদি আরব, আলজেরিয়া, মরক্কো, কাতার, লিবিয়া, তুরস্ক, ইরান, ব্রুনেই, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, ইন্দোনেশিয়া ও মিশরের রাষ্ট্রদূতগণ।

বর্তমানে ওআইসির সদস্য দেশ ৫৭টি। জাতিসংঘের পর সবচেয়ে বড় আন্তদেশীয় জোট এটি। প্রায় ১৮০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে এ জোট।

বিস্তারিত আসছে...


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: