Tuesday, October 10, 2023

ইতিহাসের পাতায় নাম লেখালেন ফেরদৌস

স্বপ্নের পদ্মা সেতুতে বাস চলাচল করছে এক বছরের বেশি সময় ধরে। আর মঙ্গলবার (১০ অক্টোবর) খুরেছে রেল চলাচলের পথ। দুপুরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ট্রেনে পদ্মা পাড় হন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছান চিত্রনায়ক ফেরদৌস আহমেদও।

বিশেষ এই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, আজ ইতিহাসের পাতায় নাম লিখলাম। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।

এদিকে, সকাল ১০টা ১০ মিনিটে সড়কপথে গণভবন থেকে মাওয়ার উদ্দেশে রওয়ানা হয়ে ১০টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী মাওয়া পৌঁছান। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা।

পদ্মা সেতুতে রেল চলাচলের মাধ্যমে রেলপথে দক্ষিণ-পশ্চিমাঞ্চল এল রাজধানী ঢাকার কাছাকাছি। রেলপথে ঢাকা-খুলনার দূরত্ব কমলো ২১২ কিলোমিটার। স্বল্প সময়ে যাত্রী ও পণ্য পরিবহনে সম্ভাবনার দুয়ার খুলে গেল।

প্রসঙ্গত, আসন্ন নির্বাচনে কুমিল্লা-২ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চান এই চিত্রনায়ক ফেরদৌস। এর আগে, নায়ক ফারুকের মৃত্যুর পর তার নির্বাচিত আসন ঢাকা ১৭-এর উপ নির্বাচনে মনোনয়নপত্র কিনেছিলেন ফেরদৌস। কিন্তু আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: