Sunday, October 8, 2023

হামাসের হামলা: ইসরায়েলে নিহত বেড়ে ৬০০


ইসরায়েলে স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। 

শনিবার (৭ অক্টোবর) হামাসের চালানো হামলায় এ পর্যন্ত ৬ শতাধিক ইসরায়েলি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আহত হয়েছেন দুই হাজারের বেশি ইসরায়েলি।

ইসরায়েলের স্বেচ্ছাসেবী গোষ্ঠী জাকা হামলায় নিহতদের সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করছে। জাকা'র একজন মুখপাত্র হিব্রু ভাষার গণমাধ্যমকে বলেছেন, এখন পর্যন্ত ৬ শতাধিক ইসরায়েলি নিহত হয়েছেন।

শনিবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঁচ হাজার রকেট ছুড়েছে হামাস। রকেট হামলার পর ইসরায়েলের পাল্টা বিমান হামলা চালায়। এছাড়া কয়েক ডজন বেসামরিক নাগরিক এবং ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) সৈন্যদের আটক করে গাজায় নিয়ে গেছে হামাস।

শনিবার হামাসের হামলা ছিলো সুপরিকল্পিত। রকেট হামলা চালানোর পাশাপাশি স্থলপথ, সমুদ্রপথ ও আকাশপথ ব্যবহার করে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়ে। তারা কয়েক ঘণ্টা ধরে ইসরায়েলি শহর ও সেনাচৌকি অবরুদ্ধ করে রাখে।

কিছুসংখ্যক সামরিক-বেসামরিক ইসরায়েলি নাগরিককে তারা জিম্মি করে গাজায় নিয়ে গেছেন। তবে এ সংখ্যা ঠিক কতো, তা সুনির্দিষ্ট করে জানা যায়নি। সূত্র: আল জাজিরা


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: