Tuesday, October 31, 2023

সহিংস বিএনপি জামায়াতের হরতালে গাইবান্ধায় ককটেল বিস্ফোরণ, ভাংচুর

বিএনপি ও জামায়াতে ইসলামীর অবরোধ বাস্তবায়নে বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়েছে। কয়েকটি জেলায় গাড়িতে আগুন দিয়েছে তারা। কয়েক জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

অবরোধের প্রথম দিনে গাইবান্ধায় ককটেল বিস্ফোরণ ও ভাংচুর চালিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা। পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম বলেন,  দুপুরে জেলার গোবিন্দগঞ্জের কামদিয়ায় ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসসহ কয়েকটি দোকান ভাংচুর করেছে জামাত-শিবির কর্মীরা।

এদিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীর মহেশপুর ও জুনদহ এলাকায় এবং গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের হাসপাতাল মোড়ে গাছের গুড়ি ফেলে পিকেটিং করছে হরতাল সমর্থকরা।

অবরোধে শহরের দোকান পাট ও রিকশা-ভ্যান ছাড়া যানবাহন চলাচল বন্ধ ছিল। ব্যাংক, বীমা, অফিস আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি কম। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

Credit: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: