সিনিয়র সচিবের মর্যাদা পেলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। রবিবার (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদমর্যাদা দেওয়ার কথা জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ড. আশরাফুল আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, 'পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত বিগত ৯ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনটি সংশোধন করে ১২ জানুয়ারি থেকে আগামী ২১ জুলাই (২০২৪) পর্যন্ত এক বছর ছয় মাস মেয়াদে তাকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হলো। তার চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।'
উল্লেখ্য, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা। র্যাবের মহাপরিচালক হিসেবে যোগদানের আগে তিনি সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

0 coment rios: