বৃহস্পতিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডের তদন্তের জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই এই কমিটি গঠন করা হয়।
পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী'র সভাপতিত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যর নাম পরে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গঠিত এই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এর আগে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটসহ নৌ ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দলের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া বিজিবি, পুলিশ ও র্যাব সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে যোগ দেন।

0 coment rios: