Monday, September 4, 2023

যুক্তরাষ্ট্রের সামরিক বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ঢাকা আসছেন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ওই সংলাপের জন্য আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেইজে এই তথ্য প্রকাশ করেছে। জানা গেছে আজ সন্ধ্যায় ঢাকায় আসবেন মিরা রেজনিক।

ওই পোস্টে বলা হয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, অবারিত, শান্তিপূর্ণ রাখা এবং এর নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিককে স্বাগতম।

আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপে যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মিরা রেজনিক। আগামীকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এই সংলাপে বেসামরিক আয়োজনে অন্যান্য বিষয়ের পাশাপাশি আঞ্চলিক সমস্যা, নিরাপত্তা ও মানবাধিকার, সামরিক সহযোগিতা, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ে আলোচনা হবে।

তিনি  ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, অবারিত  শান্তিপূর্ণ রাখতে যুক্তরাষ্ট্রের মনোভাব বাংলাদেশের সরকারকে জানাবেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: