সেই ২০০২ সাল। জার্মানিকে হারিয়ে জাপানে শিরেপা উৎসবে মেত উঠা। ফুটবলের রংকে হলুদে রূপ দেওয়া। ব্রাজিলের এমন উদযাপন সেই শেষ দেখেছিলেন ভক্তরা। তারপর কেটে গেছে ২১ বছর। পঞ্চম শিরোপা জয়ের পর থেকে তাদের চোখ ষষ্ঠতে। যাকে বলা হয়। সেই মিশন হেক্সা জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ঘরের মাঠ, রাশিয়া কিংবা কাতার, সর্বত্রই বিফলে গেছে।
তবে আশা তারা ছাড়েনি। আগামী ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হয়ে গেছে। ব্রাজিলের প্রথম ম্যাচটি আজ ভোরে বলিভিয়ার বিপক্ষে। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে তাদের মিশন হেক্সার প্রাথমিক পর্ব। গত বিশ্বকাপের হতাশা ভুলে ঘরের মাঠে নতুনভাবে শুরু করতে চায় ব্রাজিল। অন্তবর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ চান দায়িত্ব শেষ হওয়ার আগে দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে।
২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কাতার বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল ব্রাজিলের। আসরের অন্যতম ফেবারিট হয়েও সেলেসাওদের এভাবে ছিটকে যাওয়ায় কেঁদেছে সাবেক বর্তমান ফুটবলারসহ ব্রাজিলের কোটি সমর্থক।
অলিম্পিকো স্টেডিয়ামে বাছাই পর্বের প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া। সেলেসাওদের হিসেবে তুলনামূলক সহজ প্রতিপক্ষই বলা যায় লাতিন আমেরিকার এই দলটিকে। এখন পর্যন্ত মোট ১০ বারের দেখায় মাত্র একবার জয় পেয়েছে বলিভিয়া। এছাড়া প্রতিপক্ষের মাঠে ৫ বার মুখোমুখি হয়ে একবারও সেলেসাওদের হারাতে পারেনি বলিভিয়া।
এদিকে, ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কোনো ম্যাচে সেলেসাওদের মাস্টারমাইন্ডের দ্বায়িত্ব পালন করবেন ফার্নান্দো দিনিজ। এক বছরের জন্য দায়িত্ব পেলেও চুক্তি শেষ হওয়ার আগে দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে চান দিনিজ।
বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজ বলেন, 'আমাকে দল নিয়ে অনেক ভাবতে হবে। কারণ আমি অল্প মেয়াদের জন্য দায়িত্ব পেয়েছি। আমি চাই এই সময়ের মধ্যে দলকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে। কারণ যখন দলের নেতৃত্বে পরিবর্তন আসবে তখন যেন দল সম্পূর্ণ প্রশিক্ষিত থাকে। পরবর্তীতে যারা আসবেন তারা যেন বলতে পারেন যে দলটা ভালো হাতে ছিল। আর ম্যাচে জয় পেতে চাই।'

0 coment rios: