রুবিয়ালেসের চুমু কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতে আবারও নেতিবাচক খবরের শিরোনামে স্পেনের ফুটবল। সতীর্থের গোপন ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ায় গ্রেফতার হয়েছেন রিয়াল মাদ্রিদের তিন ফুটবলার। অভিযুক্তরা রিয়ালের একাডেমির ফুটবলার। এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তোভোগী কিশোরীর মা। এরপরেই গ্রেফতার করা হয় তাদের। অভিযোগ প্রমাণ হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে এ তিনজনকে।
জাভি ইনিয়েস্তাদের পর গেল মাসে স্পেনকে প্রথম বিশ্বকাপ শিরোপা উপহার দেয় দেশটির নারী ফুটবলাররা। বিশ্বকাপ জয়ের পর বিজয়মঞ্চে দলটির স্ট্রাইকার হেনি হারমোসোকে চুমু দিয়ে বসেন ফুটবল ফেডারেশন প্রধান লুইস রুবিয়ালেস। এক চুমুতেই নিজের সাম্রাজ্য হারিয়েছেন রুবিয়ালেস। শাস্তিও পেয়েছেন ফিফার। ফুটবল ফেডারেশনের পদ ছেড়েও আইনী ঝামেলায় বিপর্যস্ত রুবিয়ালেস।
বিশ্বজুরে নিন্দার ঝড় এখনো থামেনি। এমন উত্তপ্ত পরিস্তিতে আবারও আলোচনায় স্পেনের ফুটবল। এবার সেক্স ভিডিও ধারণ করে গ্রেফতার হয়েছেন রিয়াল মাদ্রিদ একাডেমির তিন ফুটবলার। এমন খবর প্রকাশ করেছে স্পেনের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো।
ঘটনার শুরু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে সমঝোতায় যৌন সম্পর্কে জড়ান একাডেমির এক ফুটবলার। সেটা আবার গোপনে ধারণ করেন বাকিরা। নিজেদের মাঝে সেটা আবার ছড়িয়ে দেন। বিষয়টি জানতে পেরে ভুক্তোভোগীর মা আদালতে মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত তিন ফটুবলারকে গ্রেফতার করে স্পেনের পুলিশ।
রুবিয়ালেসের চুমু বিতর্কের পর আবারও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের ফুটবলারদের এমন আচরণে হতাশ দেশটির ফুটবল সমর্থকরা। ফুটবলারদের নৈতিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। রিয়াল মাদ্রিদ 'সি' দলের তিন ফুটবলার এখন কারাগারে আছেন। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগ প্রমাণ হলে তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
এদিকে, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ক্লাবের একটি সূত্র জানিয়েছে এমন ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেবে না মাদ্রিদিস্তারা। একাডেমি থেকে বের করে দেওয়ার মতো কঠিন শাস্তি
এর আগে ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার করিম বেনজেমা সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনাকে সেক্স ভিডিও নিয়ে ব্লাকমেইল করায় তাকে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকতে হয়েছিল।

0 coment rios: