Sunday, September 24, 2023

নৌকায় ভোট চাইলেন বিএনপি নেতা

হবিগঞ্জ মাধবপুরের আদাঐর ইউনিয়নে আওয়ামী লীগের রাজনৈতিক সভায় নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মীর মো. খোরশেদ আলম। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি নেতারা নেতিবাচক মন্তব্য করে হতাশা ব্যক্ত করেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলীর একটি রাস্তা উদ্বোধন উপলক্ষে জনসভায় তিনি এ আহ্বান জানান।

মীর মো. খোরশেদ আলম বিমান প্রতিমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি মন্ত্রী হওয়ার পর এলাকায় প্রতিপক্ষের কোনো রাজনৈতিক নেতাকে মামলা দিয়ে হয়রানি করেনি। এ ছাড়া তিনি তার নির্বাচনী এলাকায় যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কৃষি উন্নয়নসহ এলাকায় ব্যাপক কাজ করেছেন। বক্তব্যের পরিশেষে তিনি উপস্থিত সবাইকে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন জানান, একজন মন্ত্রীর উন্নয়নসভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান যেতে পারেন। এতে দোষের কিছু নেই। তবে বিএনপির দায়িত্বশীল পদ থেকে নৌকার জন্য ভোট চাওয়াটা সঠিক হয়নি।

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু গণমাধ্যমকে বলেন, তিনি যে কাজটি করেছেন এটি দলীয় শৃঙ্খলার পরিপন্থী। দলের নেতাদের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যায় কি না চিন্তা-ভাবনা চলছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: