Monday, September 25, 2023

থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষুর বেশ, ৭ বাংলাদেশি গ্রেপ্তার

থাইল্যান্ডে ইমিগ্রেশন-সংক্রান্ত যাচাই-বাছাই এড়াতে বৌদ্ধভিক্ষুর বেশ ধরা সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) থাইল্যান্ডের গণমাধ্যম দ্য থাইগার এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, গ্রেপ্তারকৃত ওই সাত ব্যক্তি মালয়েশিয়া যেতে চেয়েছিলেন। তাদের সবার মাথা কামানো। পরনে ছিল বৌদ্ধভিক্ষুর পোশাক। স্থানীয় লোকজনের সঙ্গে মিশে যাওয়া ও কর্তৃপক্ষের চোখ এড়াতে তারা এই কৌশল নিয়েছিলেন।

বেনামি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে থাইল্যান্ডের সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা সবাই পুরুষ।

কর্তৃপক্ষ জানায়, দলটি বাংলাদেশ থেকে ভ্রমণ শুরু করে মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করে বলে অনুসন্ধানে জানা গেছে। তাদের বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: