Saturday, September 9, 2023

‘ধান্দাবাজরা নেতৃত্ব দিচ্ছে, পরিশুদ্ধ করতে তরুণদের আসা দরকার’

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, রাজনীতিতে ভালো, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ না আসায় অসৎ, দুর্নীতিবাজ, ধান্দাবাজ ও চাটুকাররাই নেতৃত্ব দিচ্ছে। তাই রাজনীতিকে পরিশুদ্ধ করার জন্য দেশের তরুণদের এগিয়ে আসা খুব দরকার।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত 'বিচারিক হয়রানি এবং ড. মুহাম্মদ ইউনুস' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রশ্ন করে নুর বলেন, ডেভেলপমেন্ট মানেই কি বড় বড় বিল্ডিং আর কিছু ব্রিজ? এটা একটা নেশনকে রিপ্রেজেন্ট করবে? এটা একটা জাতির উন্নয়ন? এটা হয় না। দুঃখজনক, তারা আজ রুচিহীন কথাবার্তা বলছে, রুচিহীন সোসাইটি তৈরি করছে।

ডাকসুর সাবেক ভিপি বলেন, ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে খেলা বন্ধ করতে হবে। আজ আমরা জাফরউল্লাহ চৌধুরী ভাইকে মিস করছি। তিনি যদি বেঁচে থাকলে বলতেন, ড. ইউনূসের বিরুদ্ধে যারা মিথ্যা এবং ফরমায়েশি রায় দেওয়ার ষড়যন্ত্র করবে, তাদের গলায় গামছা লাগানো হবে।

নুর বলেন, ড. মুহাম্মদ ইউনূসের গায়ে কলঙ্কের ছাপ লাগতে দেব না। সতর্ক করছি তাকে নিয়ে খেলা বন্ধ করতে হবে, হয়রানি বন্ধ করতে হবে। যদি ড. ইউনুসকে হয়রানি করা হয় এবং তাকে নিয়ে কোনো রকমের খেলা করার চেষ্টা করা হয় তাহলে আমাদের সর্বাত্মকভাবে যা করার, আমরা তাই করব।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র আইনজীবী ও গণফোরাম সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট খালিদ হাসান, বিকল্পধারার সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী, আলোকচিত্রী শহিদুল আলম, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান প্রমুখ।

Credit: Rtv news


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: