Thursday, September 7, 2023

তেল দেয়ার অভ্যাস না থাকলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন না : কুমার শানু

বলিউডের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। দিল্লির সিংহাসনে তখন ক্ষমতায় কংগ্রেস। কিন্তু সেই পুরস্কারপ্রাপ্তির দীর্ঘ ১৪ বছর কেটে গেলেও পরবর্তীতে আর কোনো জাতীয় পুরস্কার পাননি এ গায়ক।

\কুমার শানু সেই গায়ক, যিনি ১৯৯৩ সালে একদিনে ২৮টি গান রেকর্ড করে গিনেস বুকে নাম লিখিয়েছিলেন। এর তিন বছর আগে ১৯৯০ সালে 'আশিকি'র গান গেয়ে ভারতজুড়ে তোলপাড় শুরু করে দিয়েছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এবার জাতীয় পুরস্কার নিয়ে মন্তব্য করে কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়েছেন কুমার শানু। সম্প্রতি ৬৯তম জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা গায়ক-গায়িকার পুরস্কার পান দক্ষিণের কালা ভৈরব ও বলিউডের বঙ্গকন্যা শ্রেয়া ঘোষাল।

এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর হওয়ার পরই প্রশ্ন উঠে—কেন চার দশকেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন না কুমার শানু। এ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।

কুমার শানু বলেন, আসলে বিষয়টি হচ্ছে পদ্মবিভূষণ কিংবা জাতীয় পুরস্কার আমার পাওয়া উচিত ছিল। তবে কিছু যায়-আসে না আমার। এটা তো পুরোপুরি সরকারের বিষয়। এটা যে সম্মানের তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু খারাপ লাগে। যদিও আমার এখন অভ্যাস হয়ে গেছে।

এ বলি গায়ক আরও বলেন, আপনার যদি কাউকে তেল দেয়ার অভ্যাস না থাকে তাহলে এসব পুরস্কার আপনি পাবেন না। এটা আমি নিজেও বুঝে গেছি। আমার মনে হয় সাধারণ মানুষও জানেন বিষয়গুলো। চেনা-জানা থাকলে তবেই এসব পুরস্কার পাওয়া যায়।

আমার এ ধরনের কোনো যোগাযোগ নেই যে নিজের জন্য একটা জাতীয় পুরস্কার ম্যানেজ করতে পারি। জীবনে কোনোদিন এসব নিয়ে মাথাও ঘামাইনি। কে কী করছে, তাতে যায়-আসে না আমার। আজকের দিনে দাঁড়িয়েও এ কথা বলছি আমি। সরকার যেদিন মনে করবে আমি পুরস্কার পাওয়ার যোগ্য, সেদিন হবে। আমাকে জাতীয় পুরস্কার দেয়া না হলে আমি কী করতে পারি বলেও যোগ করেন এ গায়ক।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: