বিরতি ভাঙলেন জয়া আহসান। পাঁচ বছর পর অভিনয় করেছেন সৃজিত মুখার্জির সিনেমায়। 'দশম অবতার' সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমায় জয়ার লুক প্রকাশ করেছেন সৃজিত নিজেই।
তারকাবহুল সিনেমা 'দশম অবতার'। সিনেমার কাজ প্রায় শেষ। চলতি বছর পূজায় মুক্তি পাবে সিনেমাটি। এ অবস্থায় লুক প্রকাশ করেছেন সৃজিত মুখার্জি। শুধু জয়া নয়, প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যর লুকও প্রকাশ করেছেন সৃজিত।
তাদের মধ্যে জয়া আহসানে লুক নজর কেড়েছে নেটিজেনদের। কারণ, ৫ বছর পর সৃজিতের সঙ্গে কাজ করলেন জয়া। প্রকাশ হওয়া লুকে কালো পোশাকে ওপর মেরুন ব্লেজারে দেখা গেছে জয়াকে। সোফায় বসে আছেন তিনি, গভীর নজর কোনো একদিকে।
এর আগে সৃজিতের পরিচালনায় 'এক যে ছিল রাজা' সিনেমায় অভিনয় করেছিলেন জয়া আহসান। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল এটি। সৃজিত-জয়া প্রেমের গুঞ্জনের শুরুটা তখন থেকেই। পরে অবশ্য গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তারা। ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে হেঁটেছেন ভিন্ন পথে।
'দশম অবতার' সিনেমার টিজার মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। সবকিছু ঠিক থাকলে ২৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
Credit-Somoy News

0 coment rios: