Thursday, September 7, 2023

তুরস্ক থেকে আনা হচ্ছে আরও দুই লাখ রাবার বুলেট

শিগগিরই তুরস্ক থেকে আনা হচ্ছে আরও দুই লাখ রাবার বুলেট। চলতি সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবর মাসের মধ্যেই এসব বুলেট দেশে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে আগস্ট মাসে দেশেটি থেকে ১০ হাজার রাবার বুলেট আনা হয়েছিল।

সেপ্টেম্বরের শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তিন জনের একটি দল তুরস্ক সফরে যাবেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. জাহিদুল ইসলামের স্বাক্ষরিত চিঠির তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপারেশন্স বিভাগের দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও পুলিশ সুপার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী চলতি মাসের শেষে তুরস্ক সফরে যাবেন।

২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিন দিনের ওই সফরে তারা সেখানকার কারখানা পরিদর্শন ও কার্টিজ পরীক্ষা করে দেখবেন। এরপর সেগুলো বাংলাদেশে নিয়ে আসা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলো রাজপথে মিছিল-মিটিংসহ আন্দোলন করছে। এ সুযোগে কোনও পক্ষ যে কোনো সময় সহিংসতায় জড়িয়ে পড়তে পারে। তাই সরকার আইনশৃঙ্খলা রক্ষায় নানা রকম প্রস্তুতি নিচ্ছে। যাতে জনগনের জীবনহানি ও জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখা যায়।

সূত্র আরও জানায়, বড় ধরনের দাঙ্গা-হাঙ্গামা ঠেকাতে সবসময়ই টিয়ারশেল ও রাবার বুলেট ব্যবহার করা হয়। তাই তুরস্ক থেকে নির্বাচনের আগে টিয়ারশেল ও রাবার বুলেট আনা হচ্ছে। এবার ১২ বোরের শটগানের দুই লাখ রাবার বুলেট বা কার্টিজ আনা হবে।

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংঘাত ও সহিংসতা মোকাবিলায় সরকারের পক্ষ থেকে বাড়তি প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ইতোমধ্যে তুরস্ক থেকে লং রেঞ্জের ৯০ হাজার টিয়ার গ্যাস শেল আনার জন্য তুরস্কে গেছেন পুলিশের তিন কর্মকর্তা। সেসব টিয়ারশেলও চলতি মাসেই দেশে আসবে বলে জানা গেছে।

Credit: Rtv news


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: