Monday, August 28, 2023

মাদকে দেশের মানুষের স্বাস্থ্যজনিত ক্ষতি ৩৩ হাজার কোটি টাকা

মাদকে দেশে বছরে মানুষের স্বাস্থ্যজনিত পরোক্ষ ক্ষতি ৩৩ হাজার কোটি টাকা, এর বিপরীতে রাজস্ব আদায় হয় মাত্র ২২ হাজার কোটি টাকা। অথচ কেবল রাজস্ব আদায়ের বিষয়টিই সামনে আনা হয়। মাদক নিয়ে এক সেমিনারে এ সব কথা বলেন বক্তারা।

সোমবার (২৮ আগস্ট) রাজধানীতে বিশ্বসাহিত্য কেন্দ্র 'সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাশের লক্ষ্যে' আলোচনার সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, ব্রিটিশ আমেরিকা টোবাকো কোম্পানিতে বাংলাদেশ সরকারের শেয়ার রয়েছে। তাই সচিব পর্যায়ের কর্তাব্যক্তিরাই তামাক কোম্পানির পক্ষে কাজ করে। এ কারণে পাশ করা যায় না ধুমপান বিরোধী শক্ত আইন।

মাদক তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া তামাক নিয়ন্ত্রণে দৃশ্যমান সফলতা আসবে না। তামাক নিয়ন্ত্রণে কর্মসংস্থানের ক্ষতি হবে- এমন অপপ্রচারকে মাদক কোম্পানি হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও বাস্তবে অর্থনৈতিক ভিত্তি নেয় বলেও দাবি করেন আলোচকরা-

Credit-Bangla Vision


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: