Monday, August 28, 2023

মিনিট স্ট্রিমিংয়ে ‘অ্যালেন স্বপন’র রেকর্ড ভেঙে দিল ‘সুড়ঙ্গ’

গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ 'মাইশেলফ অ্যালেন স্বপন'। শিহাব শাহীন পরিচালিত নাসির উদ্দিন খান ও মিথিলা অভিনীত এ সিরিজটি তুমুল জনপ্রিয়তা পায়। আর তাই ১০০ ঘণ্টায় এর ভিউ ছাড়িয়ে যায় এক কোটি মিনিট।

তবে এবার সেই রেকর্ড ভেঙে দিল রায়হান রাফী পরিচালিত তমা মির্জা ও আফরান নিশো অভিনীত 'সুড়ঙ্গ' সিনেমাটি।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির তথ্য অনুযায়ী, মাত্র ৭২ ঘণ্টায় এক কোটি মিনিট স্ট্রিমিংয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি।

'মাইশেলফ অ্যালেন স্বপন' সিরিজটি সরাসরি ওটিটিতে মুক্তি পেয়েছিল। এ ছাড়া ৭ পর্বের এ সিরিজের দৈর্ঘ্য ছিল ২০৭ মিনিট। অন্যদিকে 'সুড়ঙ্গ' সিনেমাটির দৈর্ঘ্য ১৫৭ মিনিট।

যদিও ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত 'সুড়ঙ্গ' সিনেমাটি শুরুতে দেশে পরে দেশের বাইরে সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে চলেছে প্রায় দুই মাস। এরপরও ওটিটিতে রিলিজের সঙ্গে সঙ্গে এমন অবিশ্বাস্য রেকর্ড।

'সুড়ঙ্গ' সিনেমাটি বাস্তব ঘটনার সঙ্গে কল্পনার সমন্বয়। এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় মাসুদের ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো ও ময়না চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। এ ছাড়া এ সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: