Saturday, August 26, 2023

ফ্রিজ থেকে ৮ বছর বয়সী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর সেন্ট্রাল রোডের ভূতের গলি এলাকায় একটি বাসার ফ্রিজের ভেতর থেকে আট বছর বয়সী এক শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৬ আগস্ট) ওই মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা শিশু গৃহকর্মীকে মেরে লাশ ফ্রিজে ভরে রাখা হয়েছে। এদিন দুপুরে ভূতের গলির একটি ভবনের কেয়ারটেকার পুলিশকে খবর দেয়।

এদিন দুপুরে ভূতের গলির একটি ভবনের কেয়ারটেকার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই ভবনের একটি বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে। পুলিশের ধারণা শিশু গৃহকর্মীকে মেরে লাশ ফ্রিজে ভরে রাখা হয়েছে। 

জানা গেছে, শুক্রবার বাসায় তালা মেরে বের হয়ে যান গৃহকর্ত্রী। আজ বাসার লোকজন ডাকাডাকি করলেও কেউ গেট না খোলায় থানায় খবর দেওয়া হয়। পরে দুপুরের দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে নিহতের নাম ও পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে গৃহকর্ত্রীর পরিচয় জানিয়েছে পুলিশ।

তারা বলছে, যে বাসা থেকে ওই শিশুটির মরদেহ পাওয়া গেছে, সেই বাসার গৃহকর্ত্রীর নাম সাথী। তার বয়স ৩৭ বছর। তার নিজের ৩-৪ বছর বয়সী বাচ্চা রয়েছে। সেই বাচ্চাকে পালার জন্যই ওই শিশুকে আনা হয়েছিল।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: