সাম্প্রদায়িক সহিংসতার রেশ না কাটতেই পরিস্থিতি আবার অস্থির ভারতের হরিয়ানায়। নিষেধাজ্ঞা ভেঙে বিশ্বহিন্দু পরিষদের শোভাযাত্রার কারণে সর্বোচ্চ সতর্কাবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনী। বন্ধ রাখা হয়েছে স্কুল ও ব্যাংক। সোমবার রাত ১২টা পর্যন্ত বন্ধ ইন্টারনেট সেবা।
সোমবার সকাল থেকেই নুহ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় অবস্থান নেয় আইন-শৃঙ্খলা বাহিনী। চলে তল্লাশি অভিযান। এই পরিস্থিতির সূত্রপাত হয় একশ' চুয়াল্লিশ ধারার মধ্যে সোমবার সর্ব জাতীয় হিন্দু মহা পঞ্চায়েতের শোভাযাত্রা ঘিরে। শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় শিবমন্দির অভিমুখী এই কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। শোভাযাত্রার পরিবর্তে ভক্তদের মন্দিরে গিয়ে পুজা দেয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী লাল খট্টর।
আহ্বান প্রত্যাখ্যান করে দুপুর ১২টা নাগাদ বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রা পুলিশ লাইন পার হয়ে নালহার মহাদেব মন্দিরে যায়। অযোধ্যা থেকে যাওয়া শোভাযাত্রায় বাধা দেয় পুলিশ। ৩১ জুলাই এই ব্রিজমণ্ডল শোভাযাত্রাকে কেন্দ্র করেই মুসলিম অধ্যুষিত নুহ জেলায় সহিংসতা ছড়ায়। অগ্নিসংযোগ ও ভাঙচুরের পাশাপাশি গুড়িয়ে দেয়া হয় মুসলিম মালিকানাধীন বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। হত্যা করা হয় মসজিদের ইমামসহ অন্তত ছয়জনকে। এরপর থেকেই নুহ জেলায় বহাল আছে একশ' চুয়াল্লিশ ধারা।

0 coment rios: