Wednesday, August 30, 2023

‘নিখোঁজ’ পপির খবর জানালেন চিত্রনায়িকা নিপুণ

নব্বই দশকের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। রূপের জাদুতে লাখো তরুণের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। তবে বছরের শুরু থেকেই নিখোঁজ রয়েছেন এই নায়িকা। তার কাছের মানুষ, পরিবার-বন্ধুবান্ধব ও সিনেমা সংশ্লিষ্টরা খোঁজ পাচ্ছেন না পপির। এমনকি বন্ধ রয়েছে তার ব্যবহার করা দীর্ঘদিনের পুরোনো ফোন নম্বরটিও।

এ দিকে পপি নিখোঁজের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে, বিয়ে করে সংসারী হয়েছেন তিনি। এমনকি সন্তানও এসেছে তার কোলে। তাই বর্তমানে স্বামী, সংসার আর সন্তানকে নিয়েই ব্যস্ত সময় কাটছে এই নায়িকার। কিন্তু কেউই পপি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে নারাজ।

তবে এবার পপির খোঁজ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের আরেক জনপ্রিয় নায়িকা নিপুণ আক্তার। তিনি বলেন, পপি যেহেতু আমাদেরও খুব পছন্দের একজন শিল্পী, আমারও খুব পছন্দের একজন মানুষ। তার আপডেট বলতে এতটুকু বলতে পারব, নির্বাচনের সময় আসলেই ও যোগাযোগ করেছিল। ভালো আছে, সুস্থ আছে। এতটুকুই বলতে পারব। এর বেশি কিছু বলতে পারব না।

মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় নিপুণ অভিনীত নতুন ওয়েব ফিল্ম 'অপলাপ'র প্রিমিয়ারে হাজির হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় পপি সম্পর্কে এই তথ্যটি দেন এই নায়িকা।

এর আগে, ২০২২ সালের জানুয়ারিতে হঠাৎ একটি ভিডিও বার্তায় পপি জানিয়েছিলেন, ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসব না। কিন্তু একজন শিল্পী হিসেবে এবং নিজের কিছু দায়বদ্ধতার জায়গা থেকে আজকে কিছু কথা না বললেই নয়। দীর্ঘ ২৬ বছর ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি, আজ আমি কোথায়! আমি আছি আপনাদের মাঝেই, হয়তো ভাগ্য থাকলে আবারও ফিরব।'

ওই ভিডিও বার্তায় চলচ্চিত্র শিল্পী সমিতির এক নেতার দিকে অভিযোগের আঙুল তোলেন পপি। জানান, ওই ব্যক্তির কারণে নাকি বারবার অপমানিত হতে হয়েছে তাকে। এমনকি তার সদস্য পদ বাতিলের নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছিল। মূলত এসব কারণেই ইন্ডাস্ট্রি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন পপি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: