প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) সকাল এগারোটায় তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি হয়। মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে যোগ দেন।
রাষ্ট্রের বেশ কয়েকটি ইস্যুতে আলোচনা হয়েছে বৈঠকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব বিষয়ে দিক নির্দেশনা দেন। বৈঠকের সার্বিক বিষয়ে নিয়ে পরে সচিবালয়ে ব্রিফিং করবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

0 coment rios: